Type Here to Get Search Results !

নতুন মন্ত্রীসভা গঠন নিয়ে শমীকে যাচ্ছেন দিল্লি

 নতুন মন্ত্রীসভা গঠন নিয়ে শমীকে যাচ্ছেন দিল্লি 



  কেন্দ্রীয় কমিটির মত নিয়েই গঠিত হতে চলেছে রাজ্যের নতুন মন্ত্রীসভা। আর সেই গুরু দায়িত্ব পালন করতে দিল্লি যাচ্ছেন রাজ্য কমিটির সভাপতি শমীকে ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর বুধবার প্রথমবার দিল্লি সফরে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, রাজধানীতে একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও সরকার গঠনের পরবর্তী রূপরেখা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, মন্ত্রিসভা গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে শমীক ভট্টাচার্যের মতামতের উপর ভিত্তি করেই।


  বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শমীকের মতামতকে বিশেষ গুরুত্ব দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। বহু আসনে তাঁর সুপারিশ মেনেই প্রার্থী তালিকা তৈরি হয়েছিল বলে বিজেপি সূত্রে দাবি। নির্বাচনের ফল প্রকাশের পর সেই রাজনৈতিক কৌশল সফল হওয়ায় দলের অন্দরেও তাঁর গুরুত্ব আরও বেড়েছে। স্বাধীনতার পর এই প্রথম বাংলায় বিজেপি সরকার গঠনের ঐতিহাসিক সাফল্য এসেছে তাঁর সভাপতিত্বের সময়েই। ফলে নতুন সরকারে কারা মন্ত্রী হবেন, কোন নেতাকে কোন দায়িত্ব দেওয়া হবে-সেই বিষয়েও তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক lবিশ্লেষকরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.