Type Here to Get Search Results !

নবান্ন ত্যাগ করে আবার মহাকরনে সিলমোহর দিল বিজেপি

 নবান্ন ত্যাগ করে আবার মহাকরনে সিলমোহর দিল বিজেপি 



   আবার একবার পালা বদল। আর বিজেপির পছন্দ মহাকরন, নবান্ন নয়। স্বাভাবিক কারণেই চলেছে তার তোড়জোড়। ২৫ বৈশাখ বাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। বিজেপি সরকার গঠন করবে রাজ্যে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। সেই কথাই জানা গিয়েছে। এদিকে মহাকরণের শুরু হয়েছে প্রস্তুতি। কারণ বঙ্গ বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, রাইটার্স বিল্ডিং ওরফে মহাকরণ থেকে এবার বাংলা পরিচালনা হবে। নতুন সরকার গঠনের প্রাক্কালে সেজন্য মহাকরণেও জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।মুখ্যমন্ত্রীর ঘর মহাকরণের কোথায় হবে? অন্যান্য মন্ত্রীরা কোথায় বসবেন? সেসব বিষয়ে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। সেই মতো পিডব্লিউডি-কে মহাকরণ পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে। মহাকরণ পরিদর্শনের পর পিডব্লিউডি টিমের সঙ্গে নিরাপত্তা বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। মহাকরণ পরিদর্শনে যেতে পারেন রাজ্যের মুখ্যসচিব।


  মহাকরণের বিভিন্ন জায়গা কাজের জন্য যোগ্য করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাইটার্স বিল্ডিংয়ের সামনের অংশকে বসার যোগ্য করার ভাবনাচিন্তা চলছে। পুলিশি নিরাপত্তার ব্যবস্থা কী থাকবে, সেই রূপরেখাও তৈরি করা হচ্ছে বলে খবর। তৃণমূল কংগ্রেসকে ভোটে হারিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, সেই জোরালো দাবি করেছিলেন বিজেপি নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পরিচালনা করতেন গঙ্গার অন্যপাড় নবান্ন থেকে। কিন্তু নবান্ন থেকে বিজেপি সরকার পরিচালনা করতে চায় না। রাইটার্স বিল্ডিং থেকে নতুন সরকারের কাজকর্ম পরিচালনা হবে। সেই কথা বিজেপি নেতৃত্ব জানিয়েছিলেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.