Type Here to Get Search Results !

বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষকের পদে নিযুক্ত হলেন অমিত শাহ

 বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষকের পদে নিযুক্ত হলেন অমিত শাহ 



  বাংলায় মাটি কামড়ে পড়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলও পেয়েছে হাতে হাতে। এবার মন্ত্রীসভা গঠনের কাজ। এই বড় দায়িত্ব এখন অমিত শাহর হাতে। চলছে সরকার গঠনের তোড়জোড়। এরইমধ্যে ভারতীয় জনতা পার্টির (BJP) কেন্দ্রীয় সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করে ফেলল। বড় দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাঁধে। তাঁকেই কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দল। অন্যদিকে অমিত শাহের পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুই নেতাই মূলত পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়াটি তদারকি করবেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনার মাঝেই এই পদক্ষেপ যে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।


  এখন দেখার পদ্ম শিবিরের উপরতলার নেতারা এ ক্ষেত্রে কোন নামে সিলমোহর দেন। অন্যদিকে অসমের ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে জেপি নাড্ডাকে। সেখানে সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনিকে। ইতিমধ্যেই বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, বুথ ফেরত সমীক্ষাকে সত্যি করেই বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে পদ্ম শিবির। খাতায় এসেছে ২০০ বেশি আসন। অন্যদিকে সেঞ্চুরিও করতে পারেনি তৃণমূল কংগ্রেস। বাংলা তো বটেই বাংলার ভোটের ফল নিয়ে চর্চা চলছে গোটা দেশজুড়েই। বিজেপির খাতায় এসেছে ২০৭ আসন, তৃণমূলের খাতায় এসেছে ৮০ আসন। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তাকে জোর করে হারানো হায়েছে। তিনি পদত্যাগ করবেন না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.