Type Here to Get Search Results !

বাংলায় শুরু হচ্ছে 'জনগণনা ২০২৭'

 বাংলায় শুরু হচ্ছে 'জনগণনা ২০২৭' 



  প্রতি ১০ বছর পর পর সমস্ত দেশে জনগণনা। এর মধ্য দিয়েই দেশের সমস্ত মানুষের শুধু সংখ্যা নয়, অন্যান্য সমস্ত তথ্য সামনে চলে আসে। অন‍্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শীঘ্রই শুরু হতে চলেছে জনগণনার কাজ। আগামী ১৮ মে ২০২৬ তারিখে রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরে রাজ‍্যের স্বরাষ্ট্র দফতর থেকে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। ভারতের জনগণনা ২০২৭ পরিচালনার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের জনগণনা আধিকারিক হিসেবে নিয়োগ করেছে। বিভাগীয় কমিশনার, জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM), মহকুমা শাসক (SDO), বিডিও-সহ একাধিক আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের নিজ নিজ এলাকায় জনগণনা কার্যক্রম পরিচালনা ও তদারকি করবেন।


  স্বরাষ্ট্রদফতর সূত্রে খবর, জনগণনা সংক্রান্ত অন্যান্য আধিকারিক নিয়োগের ক্ষমতাও তাঁদের হাতে অর্পণ করা হয়েছে। জনগণনা কাজে বাধা দিলে বা নির্ধারিত দায়িত্ব পালন না করলে জনগণনা আইন, ১৯৪৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং গুরুতর ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।সাধারণত ১০ বছর অন্তর জনগণনা বা সেনসাস হয়। তবে করোনাকালে জনগণনা হয়নি। এই প্রথম ডিজিটাল জনগণনা হতে চলেছে। এবারের জনগণনার বাজেট বরাদ্দ করা হয়েছে ১১ হাজার ৭১৮ কোটি।

২০২৭ সালের এই জনগণনা দুই ধাপে হবে, প্রথম ধাপ শেষ করার লক্ষ্য ৩০ সেপ্টেম্বর। এইবারের জনগণনায় নাগরিকরা নিজস্ব নথিভুক্তকরণ (self enumeration)-এর সুযোগ পাবেন। ডিজিটাল পদ্ধতিতে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। জনগণনায় নথিভুক্ত করার জন্য পরিবারের বিস্তারিত তথ্যের পাশাপাশি বাড়ি ও সম্পত্তির তথ্য ও হিসেব উল্লেখ করতে হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.