Type Here to Get Search Results !

অভিষেকের 'ডায়মন্ড হারবার সিস্টেম' মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেলো

 অভিষেকের 'ডায়মন্ড হারবার সিস্টেম' মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেলো 



  তৃণমূল রাজ্য থেকে সরে যেতেই জায়গায়-জায়গায় বোর্ড ভেঙে পড়ছে। সম্প্রতি টালমাটাল অবস্থা যাচ্ছিল কলকাতা পৌরনিগমেরও। শুধু তাই নয়, বহু জায়গা থেকে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হচ্ছেন কাউন্সিলররা। আর এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড-হারবারে বড় ভাঙন। ১৬ জন কাউন্সিলরের মধ্যে ১০ জন পদত্যাগ করায় ভেঙে গেল পুরবোর্ড। সম্প্রতি, ডায়মন্ড-হারবার লোকসভা কেন্দ্রের ফলতা বিধানসভায় লক্ষাধিক ভোটে জয়ী হয়েছে বিজেপি। এক সময় এই ডায়মন্ড-হারবারে বিরোধীরা দাগ কাটতে পারত না। এখন সেখানেই ফুটেছে পদ্ম, ভেঙে যাচ্ছে বোর্ড। ফলত, আসন্ন পুরভোটের ক্ষেত্রে তা যে রাজনীতিতে দাগ কাটতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। গতকাল আট জন কাউন্সিলর সশরীরে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। 


  এছাড়াও বাকি দুই মহিলা কাউন্সিলর তাঁদের পদত্যাগ পত্র অনলাইনে পুরসভাতে পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে। ১৬ জন কাউন্সিলরের মধ্যে ১০ জন কাউন্সিলর পদত্যাগ করায় ভেঙে গিয়েছে ডায়মন্ড হারবার পুর বোর্ড। এ দিকে, পুরবোর্ড ভেঙে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে ব্যহত হতে শুরু করেছে পুর পরিষেবা। সাফাই থেকে শুরু করে অন্যান্য পরিষেবার কাজ ঢিমেতালে চলছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনও পদক্ষেপ না করায় ডায়মন্ড-হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস কাজকর্ম দেখভাল করছেন। কোথাও কোনও পরিষেবা ব্যাহত হচ্ছে না বলে জানিয়েছেন চেয়ারম্যান প্রণব দাস।প্রণববাবু বলেন, “পুরসভাতে প্রশাসক বসানো হলেও আশা করি মানুষের পরিষেবার কাজ ব্যাহত হবে না।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.