Type Here to Get Search Results !

আফ্রিকায় এক ভয়াল দানবের সন্ধান মিলেছে - যার পেটে এক বৃদ্ধ সহ ৬ জোড়া জুতোর সন্ধান পাওয়া গেছে

 অফবিট 


আফ্রিকায় এক ভয়াল দানবের সন্ধান মিলেছে - যার পেটে এক বৃদ্ধ সহ ৬ জোড়া জুতোর সন্ধান পাওয়া গেছে 



  এটা অনেকটা বাংলা গল্প 'কুম্ভীর বিভ্রাট' এর মতো। কুমিরের পেটের ভেতর দেখি না যে সেই সাঁওতালনী, চার দিন পূর্বে কুমির যাহাকে আস্ত ভক্ষণ করিয়াছিল, সে পূর্বদেশীয় সেই ভদ্রমহিলার সমুদয় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পরিয়াছে, তাহার পর নিজের বেগুনের ঝুড়িটি সে উপুড় করিয়াছে, সেই বেগুনগুলি সম্মুখে ডাঁই করিয়া রাখিয়াছে।’ মনে পড়ে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের সেই গল্প? ডমরুধর জানিয়েছিল এমনই অতিকায় কুমিরের কথা। এবার বাস্তবে তেমনই অতিকায় কুমিরের দেখা মিলল। দক্ষিণ আফ্রিকায় ভয়াল অতিকায় প্রাণীটির পেটের ভিতরে মিলল ৫৯ বছরের এক ব্যক্তির দেহাংশ। মিলল ৬ জোড়া জুতো!


  মনে করা হচ্ছে, গ্যাব্রিয়েল বাতিস্তা নামের ওই ব্যক্তি গাড়ি চালিয়ে নিজের হোটেলের দিকে যাচ্ছিলেন। সেই সময় এক সেতুর উপর দিয়ে যাওয়ার সময় গাড়িটি জলে পড়ে যায়। বাতিস্তাকে ভাসিয়ে নিয়ে যায় জলের তোড়। আর এরপরই জলের গভীরে লুকিয়ে থাকা কুমিরের শিকার হন তিনি। জানা গিয়েছে, পুলিশ ড্রোনের মাধ্যমে দেখতে পান এক ব্যক্তিকে খাচ্ছে একটি কুমির। সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে হত্যা করা হয়। পরে হেলিকপ্টারে তুলে আনায় হয়। ১৫ ফুট দীর্ঘ ও ১ হাজার পাউন্ড ওজনের কুমিরটিকে চিরে ফেলার পর তার ভেতর থেকে মানুষের দেহাবশেষ পাওয়া গিয়েছে। সেই সঙ্গেই মিলেছে ৬ জোড়া জুতো। মনে করা হচ্ছে, বাকিগুলি অন্য শিকারের পায়ে ছিল!

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.