Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া



গরম প্রবলভাবে বেড়ে চললেও আজ বিকেলে বৃষ্টির কথা জমিয়েছে আবহাওয়া দপ্তর। 


   হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে তাতে গরম কমবে না। বরং আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়বে। এ দিন এই সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ২৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যে। বাতাসে আর্দ্রতা থাকতে পারে ৬৫ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে। যদিও দক্ষিণবঙ্গের দুই জেলায়, নির্দিষ্ট করে বললে বীরভূম এবং বর্ধমানের কিছু জায়গায় ৪০ থেকে ৫০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত ও দমকা হওয়া বইতেও পারে। এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া হুগলির মতো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের দাপট অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এই দিন বাতাসে আর্দ্রতার মান পৌঁছে যেতে পারে ৭০ থেকে ৮৫ শতাংশ। যার ফলে অস্বস্তি বাড়বে বই কমবে না। যদিও আজ বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি কোনওভাবেই স্বস্তি দেবে না। 


  অন্যদিকে দক্ষিণবঙ্গ পুড়ছে। অপরদিকে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.