Type Here to Get Search Results !

কঙ্গনা কি বিয়ে করতে চলেছে? মুখ খুললেন কঙ্গনা

 বিনোদন 




  শুক্রবার সকাল থেকেই নেটদুনিয়ায় রীতিমতো হইচই। কারণটা অবশ্যই কঙ্গনা রানাওয়াত। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় মান্ডির সাংসদ তথা বলিউড অভিনেত্রীকে দেখা গেল একেবারে বিবাহিতা নারীর সাজে! পরনে চুড়িদার, হাতে চুড়ি, কপালে টিপ, চোখে রোদচশমা— আর সবচেয়ে বেশি নজর কাড়ল তাঁর সিঁথির সিঁদুর ও গলার মঙ্গলসূত্র। একটি আবাসন থেকে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে তাঁকে সোজা গাড়িতে উঠে পড়তে দেখা যায়। আর এই সাজ দেখেই নেটিজেনদের প্রশ্ন— তবে কি সত্যিই চুপিচুপি সাত পাকে বাঁধা পড়লেন কঙ্গনা? ত্বিষা শর্মা প্রসঙ্গ ও বিয়ের উপদেশ: সম্প্রতি ভোপালের ত্বিষা শর্মার মর্মান্তিক মৃত্যু নিয়ে মন্তব্য করেছিলেন কঙ্গনা। সেখানে বিয়ে নিয়েও নানা ধরনের উপদেশ দিতে শোনা যায় তাঁকে। এর রেশ কাটতে না কাটতেই তাঁর এই ‘বিবাহিতা’ অবতার প্রকাশ্যে আসে। 


   কঙ্গনার মঙ্গলসূত্র পরা ছবি ভাইরাল হতেই কানাঘুষোয় এমনটাও শোনা যেতে থাকে যে, চিরাগ পাসোয়ানকেই হয়তো গোপনে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি! তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন খোদ কঙ্গনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল হওয়া সেই ছবি শেয়ার করে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এটি নেহাতই তাঁর আগামী কোনও প্রজেক্টের লুক। কঙ্গনা লেখেন, “আমি প্রতিদিন শহরের এদিক-ওদিক শুটিং করে বেড়াচ্ছি। কোনও একটি নির্দিষ্ট চরিত্রের এই লুক লেন্সবন্দি করে কেউ ছড়িয়ে দিয়েছেন। আর তারপর থেকেই আমার ফোন সমানে বেজেই চলেছে।” বিয়ে নিয়ে নেটদুনিয়ার এই মাতামাতি দেখে বেশ মজাই পেয়েছেন অভিনেত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.