Type Here to Get Search Results !

ব্রিগেডে ঝালমুড়ির চাহিদা তুঙ্গে

 ব্রিগেডে ঝালমুড়ির চাহিদা তুঙ্গে 



  এক একটা ঘটনা কখনো কখনো আলোচনার শীর্ষে চলে আসে। যেমন আজ এসেছে ব্রিগেডে ঝালমুড়ি চর্চা। দিকে দিকে বিক্রি হচ্ছে ঝালমুড়ি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঢোকার মুখে মানুষের হাতে হাতে ঘুরছে ঝালমুড়ি। ঝালমুড়ি খেয়ে সেলিব্রেশনে মুডে বিজেপি কর্মীরা। রীতিমতো উচ্ছ্বাসের সুরে এক পদ্ম সমর্থক বললেন, প্রচারে এসে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়েছিলেন। এবার আমরাও খাচ্ছি। পাশে দাঁড়িয়ে আর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে উদ্দেশ্যে করে রীতিমতো কটাক্ষের সুরে বললেন, ঝালমুড়ি খেয়ে খুব আনন্দ পাচ্ছি। ঝালে দিদি জ্বলুক। আমরা দিদির উদ্দেশ্যেও ঝালমুড়ি পাঠাতে চাই। 


  শুধু যে খাওয়া-দাওয়াই চলছে তাই নয়। লাগাতার উঠছে জয় শ্রী রাম স্লোগানও। অন্যদিকে নতুন আঙ্গিকে বাঙিলায়ানায় শপথ নিয়ে রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেডে মহাসমারোহে আয়োজন করা হয়েছে শপথগ্রহণ অনুষ্ঠানের। শুধু ঝালমুড়ি নয় স্টলে স্টলে সীতাভোগ, মিহিদানারও ছড়াছড়ি। সব স্টলেই ভিড়। 

অন্যদিকে রবীন্দ্র জয়ন্তীতে রবি ঠাকুরকে স্মরণ করতে দেখা গিয়েছে খোদ রাজ্যপালকেও। লোকভবনের এক্সহ্যান্ডেল থেকে করা হয়েছে পোস্ট। লেখা হচ্ছে, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে সমগ্র জাতি আজ তাঁর চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। তাঁর সেই কালজয়ী দূরদৃষ্টি আমাদের পাথেয় হয়ে থাকুক। এই নবজাগরণই প্রতিফলিত করবে ‘সোনার বাংলা’র প্রকৃত স্বরূপ এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর মহান লক্ষ্যে উপনীত হতে ভারতকে চালিত করবে।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.