Type Here to Get Search Results !

জ্যৈষ্ঠ মাসের 'নৌতপার' বিশেষ গুরুত্ব আছে ধর্মপ্রাণ মানুষের কাছে

 জ্যোতিষশাস্ত্র 


জ্যৈষ্ঠ মাসের 'নৌতপার' বিশেষ গুরুত্ব আছে ধর্মপ্রাণ মানুষের কাছে 



  হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসের প্রসঙ্গে উঠে আসে নৌতপার কথা। এই বছর নৌতপা শুরু হচ্ছে ২৫ মে থেকে। এ দিন হল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের দশম দিন। নৌতপার (Nautapa) সময় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এবং ঝড়-জল বেশি হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই সময় সূর্য দেবতা রোহিণী নক্ষত্র প্রবেশ করে এবং এই কারণে নয় দিন আবহাওয়া পরিবর্তন হয়। এর পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে কী করা উচিত এবং কোন কোন কাজ ভুলেও করবেন না সেই সম্পর্কে উল্লেখ রয়েছে হিন্দুধর্মে। হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসে বিষ্ণু, সূর্য ও বজরংবলীর পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসের গ্রহ অধিপতি হল মঙ্গল। তাই এই মাসের প্রতিটি মঙ্গলবার বিশেষ তাৎপর্য বহন করে। এই জ্যৈষ্ঠ মাসে ৫টি মঙ্গলবার রয়েছে, যার মধ্যে এখনও ৪টি অবশিষ্ট রয়েছে। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার বজরংবলীর পুজো করলে বিশেষ ফল পেতে পারেন আপনি। এর পাশাপাশি সূর্য দেবতারও পুজো করুন। এছাড়াও জ্যৈষ্ঠ মাসে কিছু নিয়ম মেনে চলতে হয়।


  জ্যৈষ্ঠ মাসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। ভোরবেলা স্নান করে সূর্যকে জলের অর্ঘ্য নিবেদন করুন। এই নিময়-আচারকে হিন্দু ধর্মে অন্তত শুভ বলে মনে করে হয়।জ্যৈষ্ঠ মাসে জল দান করা শুভ হিসেবে বিবেচিত হয়। এই সময় তৃষ্ণার্ত ব্যক্তিদের পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া উচিত। এতে আপনি পুণ্য লাভ করবেন। একইভাবে পশু, পাখিদের জন্যও জলের ব্যবস্থা করে দেওয়া উচিত। এতে সূর্য দেবতা প্রসন্ন হয় এবং কুষ্ঠিতে উপস্থিত গ্রহ দোষ দূর হয়ে যায়। কিন্তু এই মাসে ভুলেও জল অপচয় করবেন না। এতে অশুভ প্রভাব পড়ে জীবনে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.