Type Here to Get Search Results !

মেসি কান্ড - শতদ্রু মামলা করতে চলেছে অরূপ বিশ্বাস রাজীব কুমারের বিরুদ্ধে


 


  প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জড়িয়ে পড়ছেন মেসি কাণ্ডে। সঙ্গে জড়িয়ে পড়েছেন রাজীব কুমার। ১৩ ডিসেম্বর ২০২৫, কলকাতায় আগমন হল লিওনেল মেসির (Lionel Messi)। গোট ট্যুর-এর (GOAT Tour) অংশগ্রহণ করতে এসে ১৪ বছর পর কলকাতায় পদার্পন করেছিলেন লিও। কিন্তু তাঁর মাঠে ঢোকার সঙ্গে সঙ্গেই অঘটন। মেসি (Messi), সুয়ারেজ (Luis Suarez), রদ্রিগো দি পল (Rodrygo De Paul) মাঠে ঢোকার পরেই কোথা থেকে প্রচুর লোক এসে ঘিরে ফেলেন মেসিদের। এরপর যতক্ষণ মেসিরা মাঠে ছিলেন, ততক্ষন মেসিদের ঘিরে ছিলেন সেই লোকেরাই। ফলে মেসিকে একঝলক চোখের দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন হাজার হাজার মেসি ফ্যান। এরপরে তাঁদের রোষ গিয়ে পড়ে স্টেডিয়ামের (Saltlake Stadium) উপর। মাঠের জাল ছেঁড়া, তবে তুলে বাড়ি নিয়ে যাওয়া, চেয়ার ভেঙে ফেলা – কিছুই বাদ যায়নি। ঘটনার দিনেই গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে।


  এবার সেই বিষয়েই মুখ খুললেন শতদ্রু। জানালেন, আইনি পথে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শতদ্রু জানিয়েছেন, “আমি আগেই পুলিশকে জানিয়েছিলাম, যে এই ঘটনা ঘটতে পারে। কিন্তু পুলিশরা আমাদের কথা শোনেনি। আমি বারবার তদন্তের দাবি করেছি কিন্তু তাদের দাবি ছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে বাঁচানো। আজ যদি দুর্ঘটনাবশত মেসির কিছু হয়ে যেত, সেই দায় কে নিত? যেভাবে আজ গ্যালরি থেকে শয়ে শয়ে লোক ঢুকে এসেছিল, যদি এদের মধ্যে কেউ মেসির কোনওরকম ক্ষতি করে দিত, কে ব্যবস্থা নিত? আমাকে বলির পাঁঠা বানিয়ে আসল লোকগুলোকে বাঁচাচ্ছে পুলিশ।” ইতিমধ্যেই রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, মেসি কাণ্ডের ফাইল খোলা হবে। যাঁরা যাঁরা এই ঘটনার জন্য দায়ী ও যাঁদের জন্য এই হাই ভোল্টেজ ইভেন্ট ব্যর্থ হল, তার দায় তাঁদের নিতেই হবে। গোটা রাজ্যবাসী দেখেছে, কিভাবে মেসিকে শুরু থেকে শেষ পর্যন্ত ঘিরে ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.