Type Here to Get Search Results !

শুরু হয়ে গেলে 'অন্নপূর্ণা ভাণ্ডারের' ১২ পৃষ্ঠার ফর্ম ফিলাপ

 শুরু হয়ে গেলে 'অন্নপূর্ণা ভাণ্ডারের' ১২ পৃষ্ঠার ফর্ম ফিলাপ 



  লক্ষ্মীর ভান্ডার নিয়ে বহু দুর্নীতি সামনে এসেছে। এমনকি কাটমানি দিয়ে পুরুষেরাও লক্ষ্মীর ভান্ডার। তাই সমস্ত দিক বিবেচনা করে ১২ পৃষ্ঠার এই ফর্ম ফিলাপের নিদান দিয়েছেন সরকার। 


  কী কী তথ্য দিতে হবে দেখে নিন একনজরে - 


পরিবারের প্রধান বা কর্তার নাম, তাঁর জন্ম তারিখ, তাঁর আধার নম্বর, রেশন কার্ডের আইডি, ঠিকানা, যোগাযোগের নম্বর দিতে হবে। আবেদনকারীর পরিবারের সব সদস্যের নাম, পরিচয়, আধার নম্বর, আবেদনকারীর সঙ্গে তাঁর কী সম্পর্ক, তা উল্লেখ করতে হবে। পরিবারের সব সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি (IFSC) কোড দিতে হবে।


সব সদস্যের এপিক নম্বর ও বিধানসভা কেন্দ্র উল্লেখ করতে হবে।


পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিমা থাকলে, সেই সংক্রান্ত তথ্য দিতে হবে।


পরিবারের সদস্যরা কে কী চাকরি করেন, তা জানাতে হবে।


পরিবারের সব সদস্যের শিক্ষাগত যোগ্যতাও উল্লেখ করতে হবে।


পরিবারের শিশু সদস্যদের সম্পর্কেও তথ্য দিতে হবে। তাদের স্কুলের নাম জানতে চাওয়া হয়েছে।


   কী কী প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে?


  আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? (থাকলে সেই সংক্রান্ত তথ্য দিতে হবে)


আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর আছে?


পরিবারের সব সদস্যের মোট জমির পরিবার কত?


পরিবারের কারও চার চাকার গাড়ি আছে?


পরিবারের কেউ আয়কর বা পেশাগত কর প্রদান করেন?


পরিবারের কোনও সদস্য কি মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুর বা পঞ্চায়েত প্রতিনিধি?


কোনও সদস্য কি পেনশনভোগী?


পরিবারের মোট বার্ষিক আয় কত?


কোনও সরকারি প্রকল্পের সুবিধা কি পাচ্ছেন?

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.