Type Here to Get Search Results !

ইরানকে ৫ শর্ত আমেরিকার


ইরানকে ৫ শর্ত আমেরিকার 



যুদ্ধবিরতি চলছে ঠিকই, তবে শোনা যাচ্ছে চুক্তির পথে না হাঁটলে যে কোনও মুহূর্তে ফের ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। গুরুতর এই পরিস্থিতিতে তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছতে ৫টি শর্ত দেওয়া হল আমেরিকার তরফে। যেখানে, ইরানের পারমাণবিক কার্যকলাপ পুরোপুরি বন্ধের দাবি থেকে সরে এসে একটিমাত্র পরমাণুকেন্দ্র চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে তেহরানকে। শুরুতে আমেরিকার তরফে জানানো হয়েছিল, ইরানের পারমাণবিক কার্যকলাপ পুরোপুরি বন্ধ করতে হবে। তবে আমেরিকার সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছিল ইরান। এই অবস্থায় ইরানকে বাগে আনতে কিছুটা নরম হতে দেখা গেল আমেরিকাকে। রবিবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্সের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা যে ৫ শর্ত দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, ইরানকে একটি পরমাণু ঘাঁটি চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে।


  এর পাশাপাশি বাকি যে ৪টি শর্ত দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, যুদ্ধের জেরে ইরান যে ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল আমেরিকার কাছে, তা কোনওভাবেই দেওয়া না। দাবি অনুযায়ী, ইরানকে ৪০০ কিলোগ্রাম ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। এছাড়া আমেরিকা ইরানের যে বৈদেশিক সম্পদ বাজেয়াপ্ত করেছে তার ২৫ শতাংশও ছাড়া হবে না। এছাড়া সব ক্ষেত্রে আলোচনার ফলাফলের ভিত্তিতে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি লাগু হবে। তবে আমেরিকার দেওয়া এই শর্ত ইরান মানবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ, ইরানের তরফে যে শর্ত দেওয়া হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, যুদ্ধের অবসান, নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাজেয়াপ্ত করা ইরানের বৈদেশিক সম্পদে ছাড় এবং যুদ্ধের ক্ষতিপূরণ। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.