Type Here to Get Search Results !

যুদ্ধবিরতিতে রাজী ছিলাম না - পাকিস্তানের কথায় রাজী হয়েছিলেম - ট্রাম্প

 আন্তর্জাতিক 


যুদ্ধবিরতিতে রাজী ছিলাম না - পাকিস্তানের কথায় রাজী হয়েছিলেম - ট্রাম্প 



  এখনই ইরানে হামলা করতে চায় না আমেরিকা। চিন থেকে ওয়াশিংটনে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ‘এয়ার ফোর্স ওয়ান’-এ থাকা সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। তবে সেই সঙ্গেই তিনি জানান যে, হোয়াইট হাউস তেহরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কেবল পাকিস্তানের জন্যই। ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ”আমরা অন্য দেশের অনুরোধে যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। আমি সত্যিই এর পক্ষে ছিলাম না। কিন্তু আমরা পাকিস্তানের অনুরোধেই মেনে নিয়েছিলাম। ওখানকার অসাধারণ মানুষ, ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে।”


  উল্লেখ্য, ইরান ও আমেরিকার মধ্যে শান্তি প্রস্তাব নিয়ে সরাসরি আলোচনা হচ্ছে না। এখানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। কিন্তু আমেরিকা কি সত্যিই নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে না? সাম্প্রতিক রিপোর্ট কিন্তু দাবি করছে, ট্রাম্প মুখে যাই বলুন ভিতরে ভিতরে নতুন করে ইরানে হামলা করার কথা ভাবছে ওয়াশিংটন। সবে তিনদিনের চিন সফর সেরে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁর শীর্ষ সহযোগীরা আপাতত অপেক্ষা করছেন ট্রাম্পের সবুজ সংকেতের। যদি সত্যিই তিনি এমন ইচ্ছা প্রকাশ করেন তাহলে ফের আমেরিকা সামরিক শক্তির মাধ্যমে কূটনৈতিক অচলাবস্থা ভাঙার পথেই হাঁটতে পারে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.