Type Here to Get Search Results !

মমতা এবার ডাকলেন উত্তরের চার পৌরসভার প্রতিনিধিদের

 মমতা এবার ডাকলেন উত্তরের চার পৌরসভার প্রতিনিধিদের 



  ইতিমধ্যে কলকাতা পৌরসভার প্রতিনিধিদের মমতা বসেছিলেন। এবার মূলত উত্তর ২৪ পরগনার লাগোয়া কয়েকটা পৌরসভা। এই অবস্থায় গত সপ্তাহেই কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে বৈঠক কর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি আঁকড়ে রাখার বার্তা দিয়েছিলেন। এবার তিনি বৈঠকে ডাকলে শহরতলির চার পুরসভার মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের। সোমবার বিকেলে কালীঘাটের বাড়িতে হবে বৈঠক। উত্তর শহরতলির ৪টি পুরসভা – দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর এবং বিধাননগর পুরনিগমের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এই পুরসভাগুলির প্রত্যেক দলীয় পদাধিকারীকে নিজে মমতার বাড়িতে দলীয় এই বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন সদ্য দমদম লোকসভা সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধায়ক, সাংসদদের পর তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদের পদাধিকারী ও সদস্যদের নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছেন মমতা। 


  হয়ে গিয়েছে কলকাতা পুরনিগমের বৈঠকও। এবার জেলাস্তরে প্রত্যেকটি পুরসভার সঙ্গে একে একে বসতে চলেছেন তৃণমূলনেত্রী। আগে প্রত্যেকটি বৈঠক থেকেই ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। সঙ্গে জেলা পরিষদ ও কলকাতা পুর নিগমের দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকেও মমতা ভয়মুক্ত হয়ে মানুষের পরিষেবা চালিয়ে যাওয়ার কথা বারবার বলেছেন। তাঁর নির্দেশ, দলের দখলে থাকা পুরসভাগুলিতে কোথাও পরিষেবার ক্ষেত্রে যেন কোনও ফাঁক না থাকে। সেইসঙ্গে লাগাতার জনসংযোগ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন নেত্রী। পুর আইনের কথা মনে করিয়ে মমতার জানিয়েছেন, নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়া যায় না। একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতেই তা ছিনিয়ে যায়। জেলা পরিষদের পাশাপাশি জন পরিষেবা ও দলীয় রাজনীতির ক্ষেত্রে উত্তর ২৪ পরগনা জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কটি পুরসভা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.