Type Here to Get Search Results !

আজ থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের 'স্বচ্ছ অ্যাপ'

 আজ থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের 'স্বচ্ছ অ্যাপ'



  পরিষ্কার রাখতে হবে রাজ্যকে। পৌর পরিষেবা একদম ঠিক রাখরে হবে। শনিবার থেকেই চালু হচ্ছে রাজ্য সরকারের ‘স্বচ্ছ অ্যাপ’। প্রাথমিকভাবে রাজ্যের ১০ টি পুরসভায় এই অ্যাপের মাধ্যমে পরিষেবা চালু করা হবে। জানান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, “আগামী তিন মাস এই অ্যাপের মাধ্যমে পরিষেবা জানা বোঝার সুযোগ দেওয়া হবে। এটি নতুন কোনও নিয়ম নয়। রাজ্যকে পরিচ্ছন্ন রাখতে মানুষকে সচেতন করতেই এই ব্যবস্থা।” এই অ্যাপের মাধ্যমে পুর এলাকায় পরিচ্ছন্নতা নিয়ে সমস্ত নিয়মকানুন সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। পুর-পরিষেবা সংক্রান্ত অভিযোগও সরাসরি জানানো যাবে অ্যাপে। রাস্তায় পড়ে থাকা জঞ্জালের ছবি তুলে আপলোড করে অভিযোগ দায়ের করা যাবে। অভিযোগ দ্রুত নিষ্পত্তির দিকে তৎপর থাকবে প্রশাসন।


  অগ্নিমিত্রা পাল জানান, “আগস্ট মাস থেকে তিন মাস সচেতনতামূলক প্রচার চলবে রাজ্যজুড়ে এবং ১০০ মিটার দূরত্বে জাস্টবিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, “স্বচ্ছ ও আধুনিক বাংলার পথে আরও নতুন পদক্ষেপ হিসেবে স্বচ্ছ অ্যাপ চালু করবে সরকার। উন্নত বাংলা গড়ার কাজে এবার প্রযুক্তিই হবে সাধারণ মানুষের সবচেয়ে বড় সঙ্গী। রাস্তা, নিকাশি, আবর্জনা সহ যে কোনও নাগরিক পরিষেবার সমস্যা সমাধান এবার হাতের মুঠোয়।” এছাড়াও যেখানে সেখানে ময়লা ফেলা, থুতু বা পানের পিক ফেললে জরিমানা করা হবে বলেও জানান মন্ত্রী অগ্নিমিত্রা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.