Type Here to Get Search Results !

পাকিস্তানে ভরা বাজারে বিস্ফোরণ - হতাহতের সংখ্যা অনেক

 আন্তর্জাতিক 


পাকিস্তানে ভরা বাজারে বিস্ফোরণ - হতাহতের সংখ্যা অনেক 



   পাকিস্তান আছে পাকিস্তানেই। দেশের ভিতরকার বিদ্রোহের নাস্তানাবুদ পাকিস্তান। এবার খাইবার পাখতুনখোয়ায় একটি ব্যস্ত বাজারের কাছেই রেলগেটের পাশে আচমকাই বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন সাধারণ নাগরিক। বাকি দু’জন পুলিশকর্মী বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, একটি গাড়ির মধ্যে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটাতেই ঘটে যায় অনর্থ। বিস্ফোরণে বহু মানুষ আহতও হয়েছে। 


  বিস্ফোরণের ফলে জনাকীর্ণ বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়। বিস্ফোরণের প্রকৃতি নির্ণয় করতে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ একটি তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। গত মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশে একই ভাবে বিস্ফোরণ ঘটেছিল। গাড়িবোমা বিস্ফোরণে মহিলা, শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় মৃতদের দেহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.