Type Here to Get Search Results !

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ ভ্রমণ

 আন্তর্জাতিক 


বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ ভ্রমণ 



  বাংলাদেশে (Bangladesh) এখন বিএনপির সরকার। প্রধানমন্ত্রী হয়েছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান (Bangladesh PM Tarique Rahman)। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসার পর প্রথমবার তিনি বিদেশ সফরে যাচ্ছেন। তবে প্রতিবেশী দেশ ভারত কিংবা চিনে নয়। তারেক যাচ্ছেন মালয়শিয়া (Malaysia)। তাও আবার বিশেষ কারণে। ভারত সফরে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশি সংবাদমাধ্যমগুলির সূত্রে জানা যায়, ভারত নয়, প্রথমে চিন সফরে যাচ্ছেন তারেক রহমান। ২৩ জুন চিনে যাওয়ার কথা তারেকের। তার আগেই মালয়শিয়ায় যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটাই তার প্রথম বিদেশ সফর হতে চলেছে। 


  জানা গিয়েছে, আগামী ২১-২২ জুন মালয়শিয়া সফরে যাচ্ছেন তারেক রহমান। ঢাকা অত্যন্ত সুচারু পরিকল্পনা করেই কুয়ালালামপুরকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের জন্য বেছেছে।  প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, সরকার  আঞ্চলিক ভূ-রাজনীতি ও চিন এবং ভারতের মধ্যে কৌশলগত প্রতিযোগিতার কথা মাথায় রেখেই মালয়শিয়াকে বাছা হয়েছে। এই তৃতীয় দেশ নিয়ে বাকি দুই দেশের বিশেষ কোনও আপত্তি বা আগ্রহ থাকবে না। তারেক রহমান মালয়শিয়ায় গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। তবে এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ভারত ও চিনই। সূত্রের খবর, তারেক চান না আন্তর্জাতিক মহলে ভারত বা চিন- কারোরই খুব ঘনিষ্ঠ হিসাবে নতুন বাংলাদেশের ভাবমূর্তি তৈরি করতে। সেই কারণে বেজিং সফরের আগে মালয়শিয়া ঘুরে যাবেন তারেক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.