Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



উত্তরবঙ্গ তো বটেই দক্ষিণবঙ্গের অনেক জায়গায় গত ২/৩ দিন ভালো বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কম। পশ্চিমবঙ্গের সব অংশেই বর্ষার প্রবেশ হয়েছে। তবে কলকাতায় কিন্তু এখনও বৃষ্টির দেখা নেই। সোমবারে বিকেলের দিকে ব্যাপক মেঘ ঘনিয়ে এলেও বৃষ্টি হয়নি।


  দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র তরফে জানানো হয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অর্থাৎ কালবৈশাখী টের পেতে পারে এই জেলার বাসিন্দারা। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে IMD। তবে দুপুরের পর থেকে সন্ধ্যার দিকে কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


  অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.