Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল সাধারণ মানুষ। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, ২০ জুনের পর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 


  বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া,  পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। তবে সপ্তাহের শেষে, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। ২০ থেকে ২২ জুন এই সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী সপ্তাহের শুরুতে। একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রাও কমবে। গত সপ্তাহেই কলকাতায় বর্ষা প্রবেশ করলেও তা এখনও সক্রিয় হয়নি। আগামী ৩-৪ দিন কলকাতায় উল্লেখ্যযোগ্য বৃষ্টির সম্ভাবনা বেশ কম। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণবঙ্গ এখনও বৃষ্টির অপেক্ষায় থাকলেও উত্তরবঙ্গে সক্রিয় হয়েছে বর্ষা। 


  আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এর পাশাপাশি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি পেতে পারে উত্তর দিনাজপুর জেলা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.