Type Here to Get Search Results !

জি-৭ বৈঠকে ফের চর্চায় মোদি-মেলোনি রসায়ন

 আন্তর্জাতিক 


জি-৭ বৈঠকে ফের চর্চায় মোদি-মেলোনি রসায়ন



  বৈঠকে রাষ্ট্রনেতাদের ভিড়ে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি উপস্থিত হতেই জটলাকে পিছনে ফেলে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’জনের করমর্দন ও মেলোনির মিষ্টি হাসি নজর কেড়েছে বিশ্বের। ছবি তোলার জন্য সকলে একত্রিত হলে সেখানে একে অপরকে উষ্ণ অভিবাদন জানান দুই রাষ্ট্রপ্রধান। সংক্ষিপ্ত আলাপচারিতায় মেলোনি বলেন, “ইনস্টাগ্রামে আমরাই এখন সবচেয়ে জনপ্রিয় জুটি।”

জি -৭ বৈঠক উপলক্ষে মঙ্গলবার ফ্রান্সে একত্রিত হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সম্মেলনের ফাঁকে একে অপরের সঙ্গে করমর্দন ও আলাপচারিতা সেরে নেন সকলেই। ছবি তোলার আগে মঞ্চে রাষ্ট্রনেতারা যখন সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছিলেন। ঠিক সেই সময় আলাদাভাবে নজর কেড়ে নেন প্রধানমন্ত্রী মোদি ও ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। 


   ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রনেতাদের ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এসে মোদির সঙ্গে করমর্দন করছেন মেলোনি। এরপর কোনও বিষয়ে সামান্য কথোপকথন হয় দু’জনের। হাসিতে ফেটে পড়েন ইতালির প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, মেলোনির সঙ্গে দেখা ও করমর্দনের সময় মোদি বলেন, ‘আপনার সঙ্গে ফের দেখা হয়ে আনন্দিত।’ প্রত্যুত্তরে মেলোনি বলেন, “হ্যাঁ। আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।” মোদির এবং মেলোনির সুসম্পর্ক ওয়াকিবহল মহলে চর্চার বিষয়। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাঁদের এই ফ্রেম সমাজমাধ্যমে ‘মেলোডি’ নামে পরিচিত। মাসখানেক আগে সেই মেলোডি চর্চা নতুন করে সংবাদ শিরোনামে উঠে আসে। সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন মোদি-মেলোনি। সেখানে ইটালির প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, “প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট। মেলোডি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.