পশ্চিমবঙ্গ দিবেস উপলক্ষে ৩০০০ ড্রোনের আলোয় আলোকিত হয়ে উঠলো কলাকাতার আকাশ
পশ্চিমবঙ্গ দিনস উপলক্ষে ২০ জুন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন রাজ্যে, আজও যোগ দিবস উপলক্ষে উপস্থিত আছেন। কলকাতার আকাশে ড্রোনের খেলা। ফুটে উঠল ভারতমাতার ছবি। শনিবার মিলেনিয়াম পার্কে মেগা ড্রোন শো'য়ের সাক্ষী থাকল শহর কলকাতা। অভূতপূর্ব কৌশলে তিলোত্তমার আকাশে ফুটে উঠেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি এবং পশ্চিমবঙ্গের নকশা। রবিবার, যোগ দিবস। তার আগে কলকাতার আকাশে ফুটে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবয়ব। ৩০০০ ড্রোনে অসাধ্য সাধন।
যোগ সাধনার মাধ্যমে কুন্ডলিনী জাগ্রত করার কথা প্রাচীন ভারতবর্ষে একাধিক গ্রন্থে বলা হয়েছে। যোগ সাধনার উদ্দেশ্যই হচ্ছে মানব দেহে সুপ্ত থাকা কুন্ডলি জাগ্রত করা। সেই ছবিই ফুটে উঠল কলকাতার আকাশে। পরাধীন ভারতবর্ষে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন এক বিপ্লবী সন্ন্যাসী। শিকাগো ধর্ম মহাসভায় তাঁর বক্তব্য বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিল বেদান্তের সারকথা। ড্রোনের মাধ্যমে সেই স্বামীজিকে শ্রদ্ধাজ্ঞাপন। গোটা বিশ্বকে ধারণ করেছে পদ্ম। ড্রোনের মাধ্যমে সেই ছবি দেখল গোটা তিলোত্তমা। অদ্ভুত কৌশল। বেনজির ড্রোনের খেলা। যোগদিবসের প্রাক্কালে প্রযুক্তির হাত ধরে অভূতপূর্ব দৃশ্য কলকাতার আকাশে।