Type Here to Get Search Results !

আগামীকাল কি হতে চলেছে দিল্লি তৃণমূলে - তিন সেলিব্রিটি সাংসদকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে মমতাকে

 আগামীকাল কি হতে চলেছে দিল্লি তৃণমূলে - তিন সেলিব্রিটি সাংসদকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে মমতাকে 



  তৃণমূলের বিধানসভা, পৌরসভাতো আগেই ভেঙেছে। এবার সংসদ নিয়ে কি ঘটনা ঘটে তার জন্য আমাদের আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে।  বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বে ‘নব তৃণমূল ব্লক’ গঠন হয়েছে। তাতে আবার ৫০ এর বেশি বিধায়ক যোগদান করেছেন। এবার লোকসভায়ও সেই ছবি দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, রাজধানী দিল্লিতে (Delhi) ক্রমেই ভিড় বাড়ছে তৃণমূল সাংসদদের। ৮ জুন তৃণমূল নেত্রীর (TMC Leader) দিল্লি সফরের দিনেই কি ‘ভাঙন অপারেশনে নামবেন সাংসদরা?’ প্রশ্ন উঠছে।

বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। তবে, এরপরও একের পর এক সাংসদদের চাপা ক্ষোভের খবর মিলছে। সূত্রের খবর,  জগদীশ বাসুনিয়াকে ফোন করেছিলেন ডেরেক ও’ব্রায়েন।


  জানতে চান কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে আসেননি। উত্তরে জগদীশ ছেলের অসুস্থতার কথা বলেছেন। শুধু বলা হয়, প্রমাণ দেখাতে হয়েছে তাঁকে। হাসপাতালের বেডে ছেলে শুয়ে রয়েছে সেই ছবি পাঠাতে হয়েছে ডেরেকে বলে খবর। স্বাভাবিকভাবে এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ জাগদীশ। আবার আরও এক সাংসদ বিজেপির সঙ্গে যোগযোগ করছেন বলে অন্দরের খবর। যদিও, বিজেপির তরফে জানানো হয়েছে এই ঘটনায় কিছু করার নেই। এছাড়াও, সেলিব্রেটি সাংসদরা দলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন বলে মিলছে খবর। সূত্রের খবর, তালিকায় দেব, রচনা, ইউসুফ পাঠান, জুন ব্যস্ত শুটিংয়ে। সায়নী ঘোষ কোন পক্ষে আছেন তা বলা যাচ্ছে না। অন্যদিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় আপাত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, তবে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সুদীপকে তাঁরা জায়গায় আনা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলত তিনি কোনদিকে থাকেন নজর থাকবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.