Type Here to Get Search Results !

শাহরুখ পুত্র আরিয়ানের বহু অজানা তথ্য সামনে আনলো রিয়া চক্রবর্তী

 বিনোদন 


শাহরুখ পুত্র আরিয়ানের বহু অজানা তথ্য সামনে আনলো রিয়া চক্রবর্তী 



  শাহরুখ খান (Shah Rukh Khan)-এর জীবনের অন্যতম অন্ধকার অধ্যায় ছিল ছেলে আরিয়ান খানের মাদক মামলায় জড়িয়ে পড়া। গোটা দেশ যখন কিং খানের পরিবারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, ঠিক তখনই আরিয়ানের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছিলেন একজন। তিনি আর কেউ নন, খোদ রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যিনি নিজে তীব্র মিডিয়া ট্রায়াল এবং সামাজিক লাঞ্ছনার শিকার হয়েছিলেন, তিনি আরিয়ানের এই চরম দুর্দশা দেখে নিজেকে ধরে রাখতে পারেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া খোলসা করেছেন সেই অজানা অধ্যায়, যা আগে কখনও সামনে আসেনি। মাদক কাণ্ডে আরিয়ানের গ্রেফতারি রিয়াকে তাঁর নিজের ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছিল। রিয়া জানিয়েছেন, আরিয়ান যখন ওই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন দূর থেকে সেটা দেখা তাঁর পক্ষে অত্যন্ত কষ্টকর ছিল। 


  অভিনেত্রীর কথায়, “পুরো ঘটনাটা আমার নিজের জীবনের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল। সত্যি বলতে, আমার থেকেও আমার ভাই শৌভিকের কাহিনীর সঙ্গে আরিয়ানের ঘটনার বেশি মিল ছিল। এমনকি ওদের দুজনের চেহারার মধ্যেও একটা অদ্ভুত সাদৃশ্য রয়েছে।” রিয়া স্পষ্ট জানান, আরিয়ানের ওই অসহায়তা দেখে তিনি চুপ করে থাকতে পারেননি, সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

২০২০ সালের জুন মাসে সুশান্তের আকস্মিক প্রয়াণের পর রিয়ার জীবন ওলটপালট হয়ে গিয়েছিল। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাঁকে গ্রেফতার করে। জামিন পেলেও দীর্ঘদিন ছিল বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা। সেই দুঃসময়ে কারা তাঁর পাশে ছিলেন? রিয়া কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর বান্ধবীদের প্রতি। শিবানি দাণ্ডেকর, নিধি, আনিশা, সমিশা এবং অনুশারা সমাজ ও ট্রোলের পরোয়া না করে রিয়ার হাত ধরে রেখেছিলেন। রিয়া বলেন, “তখন আমাকে সমর্থন করার কোনও স্বার্থ ছিল না। যাঁরা আমার পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের কাজ হারাতে হয়েছিল, ভয়ঙ্কর ট্রোলড হতে হয়েছিল।” শুধু বান্ধবীরাই নন, রিয়া এবং তাঁর ভাই যখন জেলে ছিলেন, তখন তাঁদের বাবা-মায়ের সবচেয়ে বড় মানসিক ভরসা হয়ে উঠেছিলেন অভিনেতা সাকিব সেলিম এবং হুমা কুরেশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.