Type Here to Get Search Results !

সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের

 খেলার খবর 


  সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের 



  প্রথম ম্যাচে দুর্বল কেপ ভার্দের বিরুদ্ধে ড্র। প্রবল সমালোচনায় বিদ্ধ হয়েছে স্পেন। দ্বিতীয় ম্যাচেই সেটা সুদে-আসলে পুষিয়ে দিল ‘লা রোখা’রা। সৌদি আরবের কপাল খারাপ যে, তারা সেই স্প্যানিশ আর্মাডার সামনে এসে পড়েছে। ৪-০ গোলে সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় পেল স্পেন। একটি গোল লামিনে ইয়ামালের, জোড়া গোল মিকেল ওয়ারজাবালের, একটি আত্মঘাতী। আগের ম্যাচের ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে এদিন একাধিক বদল আনেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। কিন্তু এই ম্যাচ বুঝিয়ে দিয়ে গেল, এবার ১৯ বছরের লামিনে ইয়ামালের উপর কতটা নির্ভরশীল ২০১০-র বিশ্বজয়ীরা। চোটের সমস্যা এখনও পুরোপুরি মেটেনি ইয়ামালের। আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে নামিয়েও লাভের লাভ হয়নি।


  এদিন বাধ্য হয়েই ইয়ামালকে শুরু থেকে খেলান ফুয়েন্তে। পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় আসেননি বার্সেলোনা তারকার। স্প্রিন্ট টানতে সমস্যা হচ্ছে। কিন্তু তাতেই এলেন, দেখলেন, জয় দেখলেন। বিশ্বকাপে প্রথম গোলটা তুলে নিতে আটলান্টা স্টেডিয়ামে সময় লাগল মাত্র ১০ মিনিট। মাঝমাঠ থেকে অ্যালেক্স বায়েনা বল দেন মিকেল ওয়ারজাবালকে। বাঁদিকে বক্সের মাথা থেকে বাঁপায়ের নিখুঁত পাস বাড়ান তিনি। গোলকিপার ও ডিফেন্সের মাঝখান দিয়ে তা অরক্ষিত দ্বিতীয় বারে এসে পৌঁছয়। ঝাঁপিয়ে পড়ে পা ছুঁইয়ে গোল করেন ইয়ামাল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.