Type Here to Get Search Results !

সলমনের ওজন বেড়েই চলেছে - চিন্তিত ভক্ত মহল

 সলমনের ওজন বেড়েই চলেছে - চিন্তিত ভক্ত মহল 



  সুঠাম চেহারা, আপাদমস্তক কালো পোশাক আর গালে হালকা দাড়ি— ‘আমির খান প্রোডাকশনস’-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে ভাইজানের এই চেনা লুক নিমেষেই ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। তবে নেড়া মাথার সলমন খানকে (Salman Khan) দেখে সিনেপ্রেমীদের মনে পড়ে গিয়েছিল বহু পুরোনো ‘তেরে নাম’ ছবির সেই ‘রাধে মোহন’-এর স্মৃতি। নস্টালজিয়ায় ভেসে অনুগামীরা তো কমেন্ট বক্সে লিখেই ফেলেছিলেন, ‘তেরে নাম ২-এর চিত্রনাট্য তৈরি, খুব শীঘ্রই আসছে পার্ট টু!’ কিন্তু সম্প্রতি সামনে আসা একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, এই লুকের পেছনে লুকিয়ে রয়েছে এক ভিন্ন ও উদ্বেগের কারণ। শোনা যাচ্ছে, ভাইজানের শরীর নাকি খুব একটা ভালো নেই। অথচ চিকিৎসার জন্য তিনি নাকি কোনওভাবেই আমেরিকা যেতে রাজি হচ্ছেন না! পরিবারের শত অনুরোধও অভিনেতা কানে তুলছেন না বলে খবর।


  মঙ্গলবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে সলমনের স্বাস্থ্য সংক্রান্ত একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়, যা ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই পোস্টে একজন দাবি করেছেন, “কয়েক দিন আগেই আমি জানিয়েছিলাম যে সলমন ভাই কিছু শারীরিক সমস্যার মধ্যো দিয়ে যাচ্ছেন, কিন্তু তখন কেউ বিশ্বাস করেনি। সম্প্রতি সুপ্রিয়া সুলের মেয়ের বিয়েতে গিয়েছিলেন তিনি। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে সলমনের ওজন কতটা বেড়েছে, পেটেও মেদ জমেছে।”

ওই পোস্টের দাবি অনুযায়ী, সলমনের শরীর ভালো না থাকায় পরিবারের সদস্যরা তাঁকে বারবার চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুরোধ করছেন। কিন্তু কাজের প্রতি প্রচণ্ড দায়বদ্ধ সলমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাতের সিনেমার কাজ শেষ না করে তিনি দেশের বাইরে পা রাখবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.