Type Here to Get Search Results !

সেটা ছিল মিঠুনের গোল্ডেন যুগ

 বিনোদন 


সেটা ছিল মিঠুনের গোল্ডেন যুগ 



  ১৬ জুন বলিউডের আসল ‘ডিস্কো ডান্সার’ তথা বাঙালির প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তীর জন্মদিন। বয়সকে স্রেফ একটা সংখ্যা প্রমাণ করে আজও তিনি যখন ক্যামেরার সামনে এসে দাঁড়ান, প্রেক্ষাগৃহে তখন সিটি আর করতালির ঝড় ওঠে। আজকের দিনে দাঁড়িয়ে কোনও অভিনেতা বছরে ২-৩টি ছবির বেশি করার কথা ভাবতেই পারেন না। কিন্তু মিঠুন চক্রবর্তী যখন কেরিয়ারের মধ্যগগনে, তখন হিসেবটা ছিল সম্পূর্ণ আলাদা। বেশ কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তাঁর নাম উঠেছে ‘লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ। কারণ, গোটা বিশ্বে তিনি একাই এমন এক বিরল রেকর্ডের অধিকারী, যাঁর একটিমাত্র বছরে ১৯টি ছবি মুক্তি পেয়েছিল! শুধু তাই নয়, মিঠুন আরও জানান, সেই সময়ে একই সঙ্গে প্রায় ৬৫টি ছবির শুটিং ফ্লোরে যাতায়াত ছিল তাঁর। প্রতিদিন শিফট বদলে বদলে চষে বেড়িয়েছেন এক সেট থেকে অন্য সেটে।


  নিজের কেরিয়ারের খতিয়ান দিতে গিয়ে মহাগুরু জানান, এ পর্যন্ত তিনি প্রায় ৩৮০টি সিনেমায় অভিনয় করে ফেলেছেন। এখনও সেই যাত্রা থামেনি। তবে এখন আর সংখ্যার জন্য নয়, ছবি করেন স্রেফ মনের আনন্দে। আর এই বয়সে এসেও তাঁর ঝুলিতে যে ধরণের সিনেমা রয়েছে, তা যেকোনো তরুণ অভিনেতার কাছে ঈর্ষণীয়। ভিন্ন ঘরানার বেশ কয়েকটি বড় প্রজেক্টে দেখা গিয়ছে তাঁকে। দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে একটি দেশাত্মবোধক গল্পের ছবি ‘ফৌজি’, মেগাস্টার রজনীকান্তের ব্লকবাস্টার ছবি ‘জেলার ২’ এবং দেবের সঙ্গে সুপারহিট বাংলা ছবি ‘প্রজাপতি’-র সিক্যুয়েল অর্থাৎ ‘প্রজাপতি ২’। মিঠুনের কথায়, “তিনটি ছবির চরিত্রই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, আর কাজগুলো করতে আমার বেশ সহজই লেগেছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.