Type Here to Get Search Results !

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছে তরুনি

 অফবিট 


আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছে তরুনি 



  কার যে কখন কোন পেশা মনে ধরে যায়, তা বলা মুশকিল। তেমনই এক ঘটনা আজকের অফবিট নিউজ। দীর্ঘ ৯ বছর নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। কিন্তু সেই চাকরি ছেড়ে বর্তমানে অটো চালকের পেশা বেছে নিয়েছেন ওই তরুণী। কিন্তু কেন? নিজেই একথা জানালেন তিনি। সম্প্রতি ওই তরুণীর ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, দীর্ঘ ৯ বছর একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় তিনি ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। কিন্তু ‘যান্ত্রিক’ জীবনে বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন তিনি। পুরুষ-শাসিত একটি পেশায় কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল, সেকথাও ভাগ করে নিয়েছেন তরুণী। তাঁর কথায়, “পুরুষ-শাসিত পেশায় কাজ করতে গিয়ে একজন নারী ঠিক যে যে সমস্যার মুখে পড়েন, সেগুলির সবকটির মধ্যে দিয়েই আমাকে যেতে হয়েছে।” 


  তিনি আরও বলেন, “নিত্যদিন অতিরিক্ত কাজের চাপ, মানসিক পীড়ায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেই কারণেই চাকরি ছাড়তে আমি বাধ্য হয়েছি।” তরুণী জানিয়েছেন, অটো চালিয়ে তিনি এখন মাসে ৬০ হাজার টাকা আয় করেন এবং তিনি এখন সুখে জীবনযাপন করছেন। তিনি স্পষ্ট করেছেন, মানুষ প্রায়ই নাম, যশ, পদমর্জাদা ইত্যাদির পিছনে ছোটে। কিন্তু জীবন কোথায় তৃপ্তি পাচ্ছে, সেটাই মূল বিষয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.