Type Here to Get Search Results !

বুধবারই ভাঙতে চলেছে মমতার হাতে গড়া তৃণমূল

 

বুধবারই ভাঙতে চলেছে মমতার হাতে গড়া তৃণমূল



   অবশেষে, অবশেষে হয়তো ভেঙেই গেলো মমতার তৃণমূল। সূত্রের খবর আজই ঋতব্রতর নেতৃত্বে বিরাট সংখক বিধায়ক যাচ্ছেন বিধানসভায়। কারোর কারোর দাবি ৬০ জন বিধায়কের সই নিয়ে ঢুকলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চিঠিতে বিরোধী দলনেতার পদের দাবি।রয়েছেন হাওড়া মধ্যর বিধায়ক অরূপ রায়। ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতি। মহেশতলার বিধায়ক শুভাশিস দাস, কুলপির বিধায়ক বর্ণালী ধারা, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, সামসেরগঞ্জের বিধায়ক মহম্মদ নূর আলম, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ,   রয়েছেন লালগোলার বিধায়ক আব্দুল আজিজ। তিনি এনামুক হকের জামাই,  ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস,  রঘুনাথগঞ্জের বিধায়ক আক্রুজ্জামান, খড়্গপুরের বিধায়ক দিনেন রায়, সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন, রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, রথীন ঘোষ, সন্দীপন সাহা, চন্দ্রনাথ সিনহা, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা। 


  যদিও কেউ সাংবাদিকদের সামনে মুখ খুলছেন না। যদিও অধিকাংশ বিধায়কই জানাচ্ছেন, তাঁরা নিজেদের কাজে বিধানসভায় এসেছেন। বিরোধী দলনেতা কে হবেন না হবেন, সেটা দলই স্পষ্ট করবে। এখনও পর্যন্ত বেশিরভাগ বিধায়কও তা বলে যাচ্ছেন। কিন্তু দলের ‘লিডার’ কে, সেটা আর স্পষ্ট করছেন না তাঁরা, যা নিয়েই ধোঁয়াশা। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেও, বিরোধী দলনেতা কে হবেন, সেই নামটা বলতে গিয়েই ঢোক গিলছেন তাঁরা। সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, ৬০ জন বিধায়কের সই নিয়ে বিধানসভায় চিঠি জমা করতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকার রথীন্দ্র বসুর কাছে চিঠি জমা করবেন তাঁরা। আর তাতেই কিছুটা স্পষ্ট হচ্ছে, ভাঙনের পথে তৃণমূল। সেক্ষেত্রে জল্পনার আর কোনও অবকাশ নেই। এমনও হতে পারে, ৬০ জন বিধায়ক যাঁরা সই করেছেন, তাঁদের প্রত্যেককেই দেখতে চাইতে পারেন স্পিকার। তাই ৬০ জন বিধায়কই একে একে এদিন বিধানসভায় প্রবেশ করছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.