Type Here to Get Search Results !

বিধাননগরের অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ করল রাজ্য

 বিধাননগরের  অন্তর্বর্তীকালীন প্রশাসক  নিয়োগ করল রাজ্য



  বিভিন্ন পৌরনিগমে চলেছে ডামাডোল। সেই ডামাডোল বন্ধ করতেই বিধাননগর পৌরনিগমে   বসানো হল প্রশাসক। শনিবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব খলিল আহমেদ স্বাক্ষরিত একটি নোটিস প্রকাশ করে এই নির্দেশিকা জারি করেছে রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তর। চলতি সপ্তাহে মেয়র পদ থেকে কৃষ্ণা চক্রবর্তী ইস্তফা দেওয়ার পর, প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। মেয়র পরিষদ ও কাউন্সিলরা ঠিক মতো আসছেন না। তাঁদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বিক্ষোভে সরব হয়েছিলেন বিধাননগরের বিধায়ক মন্ত্রী শারদ্বত মুখার্জি। যার ফলে নাগরিক পরিষেবা কিছুটা বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। সেই সমস্যা মেটাতে বিধাননগরের বর্তমান কমিশনার রবি আগরওয়ালকে অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ করল রাজ্য। 


  নির্দেশিকা জারির সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। জানা গিয়েছে, পুরনিগমের মেয়র, মেয়র পারিষদ বা অন্যান্য কমিটি যে সমস্ত ক্ষমতা ও দায়িত্ব ভোগ করতেন, এখন থেকে সেই সমস্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত প্রশাসক। তবে এই প্রশাসকের একটি নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে নির্দেশিকায়। জানানো হয়েছে, আগামী সর্বোচ্চ ছ’মাস অথবা নতুন নির্বাচিত কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করা পর্যন্ত বর্তমান কমিশনারই বিধাননগর পুরনিগমের প্রশাসক পদে বহাল থাকবেন। অন্যদিকে হাওড়া পুরসভার নতুন কমিশনার হলেন, তেজভী রানা। ২০১৭ ব্যাচের এই আই এস উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক ছিলেন। কর্মী বর্গ ও প্রশাসনের সংস্কার দপ্তর থেকে শনিবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। যেখানে হাওড়া পুরসভার নতুন কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে তেজভী রানাকে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.