Type Here to Get Search Results !

পোষ্য কুকুর হারানোর শোকে নিজের জীবনও হারালেন শ্রীভূমি শহরের এক যুবক।

পোষ্য কুকুর হারানোর শোকে নিজের জীবনও হারালেন শ্রীভূমি শহরের এক যুবক।



পোষ্য কুকুর হারানোর গভীর শোকে নিজের জীবনও হারিয়েছেন শ্রীভূমি শহরের নীলমণি রোডের বাসিন্দা যুবক দৈপায়ন সেন। পরিবারের সদস্যদের দাবি, পোষ্য দুই কুকুরের মৃত্যুর পর তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন।

পরিবারের তথ্য অনুযায়ী, প্রিয় দুই কুকুরকে সুস্থ করে তুলতে অনেক চিকিৎসা করানো হয়েছিল। এমনকি উন্নত চিকিৎসার জন্য তাদের গুয়াহাটি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে কুকুর দুটি শেষ পর্যন্ত মারা যায়।

দুই কুকুরের মৃত্যুর পর থেকেই দৈপায়ন সেন মানসিকভাবে নিজেকে আর সামলে রাখতে পারছিলেন না। পরিবারের সদস্যদের মতে, শান্ত-স্বভাবের এই যুবক শেষ পর্যন্ত পোষ্য কুকুরদের মৃত্যুজনিত শোক সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন।

পোষ্য কুকুরের প্রতি গভীর ভালোবাসার কারণে এক যুবকের এভাবে নিজের জীবন শেষ করে দেওয়ার ঘটনায় গোটা শহরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.