Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



সোমবারেও দক্ষিণ কলকাতা ও মধ্য কলকাতার একাধিক অংশে বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে টানা কয়েকদিন ব্যাপক বৃষ্টির পর আজ থেকে ভারী বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। 


  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায় এক-দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দফতরের তরফে এই জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি হতে পারে।আবহাওয়া দফতর জানাচ্ছে, এখন কলকাতায় তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।


  অন্যদিকে উত্তরবঙ্গ থেকে সরে গিয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এক-দু'টি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.