Type Here to Get Search Results !

এবার পুলিশের হাতে কলকাতায় পৌরনিগমের সচিন সিং

 এবার পুলিশের হাতে কলকাতায় পৌরনিগমের সচিন সিং 



  কলকাতায় পৌরসভা কিন্তু এবার উঠে যাওয়ার মুখে। একে একে কাউন্সিলারা হয় পদত্যাগ করছে নাহলে পুলিশের ঘরে। এবার প্রবল শক্তি সম্পন্ন সচিন সিং। সুদীপ পোল্লের পর এবার সচিন সিং। কয়েকদিন আগে কলকাতা পৌরনিগমের ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে গ্রেফতার করেছে পুলিশ। এবার গ্রেফতার করা হল কলকাতা পৌরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংকে। একুশ সালের ভোট পরবর্তী হিংসা মামলায় মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। নারকেলডাঙা থানায় দুটো মামলা রুজু হয়েছিল। যার মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে গত ২৭ মে নারকেলডাঙা থানার একটি মামলায় সচিনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারী আদর্শ পাণ্ডে দাবি করেন, ২০২১ সালের ৪ মে বিকেল সাড়ে তিনটা নাগাদ সচিন কুমার সিং-সহ আরও কিছু লোকজন তাঁর বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে, বিভিন্ন সামগ্রী লুঠ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। 


  সেই অভিযোগের তদন্তে নেমে অভিযুক্ত সচিন কুমার সিংকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, নারকেলডাঙা থানায় গত ১৭ মে আর একটি মামলায় অভিযোগকারী চন্দ্রপ্রকাশ সিং অভিযোগ করেন, সচিন কুমার সিং ও তাঁর সহযোগীরা বেআইনিভাবে জমায়েত করে তাঁর বাড়িতে জোর করে ঢুকে হামলা চালায় এবং ভাঙচুর করে। এই ঘটনাটিও ২০২১ সালের নির্বাচনের ফল ঘোষণার পর ঘটেছিল। দুই মামলার তদন্তই চলছে এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.