Type Here to Get Search Results !

অবশেষে রক্ষাকবচ চেয়ে মানস ভুঁইয়া ছুটলেন আদালতে

 অবশেষে রক্ষাকবচ চেয়ে মানস ভুঁইয়া ছুটলেন আদালতে



  এবার গভীর সংকটে তৃণমূলের একগুচ্ছ ছোট বড় মাঝারি সব মাপের নেতারা। আগের সরকারের আমলে বহু দুর্নীতি করেও যারা দিব্যি বুক উঁচু করে যাতায়াত করছিলেন, তাদের দিকে এবার পুলিশের নজর। তারাই এবার যাচ্ছেন হাইকোর্টে রক্ষাকবচের জন্য। সেই তালিকায় এবার নয়া সংযোজন মানস ভুঁইয়া। রাজ্যের প্রাক্তন মন্ত্রী রক্ষাকবজ চেয়ে দ্বারস্থ হলেন হাইকোর্টের।তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সারির নেতাদের মধ্যে আরও একজন হলেন মানসবাবু। তৃণমূল জমানায় সেচমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তবে, সম্প্রতি দল ছেড়েছেন সবংয়ের সাত বারের বিধায়ক। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করেছেন। সবং থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে BNS-এর ৩১৮(৪)/৬১(২) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযোগকারীর দাবি, সেচ দফতরের বাংলোতে চাকরি করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার বিনিময়ে চাওয়া হয় পাঁচ লক্ষ টাকা।


  চাকরি পাওয়ার পর থেকে খাতায় সই করে অভিযোগাকারীর স্ত্রী মার্চ মাসের বেতন হিসেবে প্রায় ১১ হাজার টাকা পেয়েছিলেন।কিন্তু গত ৬ মে কাজে গেলে তাঁকে আর রেজিস্টারে সই করতে দেওয়া হয়নি। চাকরি থেকে বাদ পড়ায় নানান কটূক্তির শিকার হতে হচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.