Type Here to Get Search Results !

কলকাতায় স্কুলে মিড ডে মিলের দায়িত্ব দেওয়ার হয়েছে ইস্কনকে - বিধানসভায় কুনাল বললেন, যেন শুধু নিরামিষ না হয়ে যায়

 কলকাতায় স্কুলে মিড ডে মিলের দায়িত্ব দেওয়ার হয়েছে ইস্কনকে - বিধানসভায় কুনাল বললেন, যেন শুধু নিরামিষ না হয়ে যায় 



  বাজেটে এই ঘোষণার পরেই অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তাহলে মিড ডে মিল থেকে কি আমিষ উঠে যেতে চলেছে? মিড ডে মিলে ডিম দেওয়া হবে কি না, সেই নিয়েও প্রশ্ন ওঠে। এবার সেই বিষয় নিয়েই বিধানসভায় মুখ খুললেন কুণাল ঘোষ। বুধবার বাজেট নিয়ে বিধানসভায় আলোচনা করা হয়। সেই আলোচনায় কুণাল ঘোষ মিড-ডে মিলের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “ইস্কনকে আমরা শ্রদ্ধা করি। এখানকার খাবার এবং প্রসাদ আমরা যথেষ্ঠ খাই। তবে, বাচ্চাদের কাছে ডিমের একটা মজা আছে। পুষ্টি তো আছেই…কিন্তু মজা আছে। বাচ্চারা অনেক সময়ে খেতে চায় না। তখন ওই ডিমের আকর্ষণে খায়। ইস্কন মানে পুরোটা নিরামিষ হয়ে যাবে। ভেজ হয়ে যাবে। অনেকে তো ডিম খেতে চায়। তাই সেটা যদি একটু ভেবে দেখেন ভাল হয়।”


  এ দিকে ইস্কনকে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিমূলক পোস্ট ছড়িয়ে পড়েছে। সেই নিয়ে এক্স হ্যান্ডলে ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস লেখেন, “কলকাতায় মিড ডে মিলে পড়ুয়াদের কী খাওয়ানো হবে, তা নিয়ে কিছু মানুষ একটি পোস্ট শেয়ার করছেন বলে আমার নজরে এসেছে। তবে আমি জানিয়ে দিতে চাই, এখনও কোনও মেনু ঠিক করা হয়নি। খাবারের এই তালিকা আমরা দিইনি।” এরপরই তিনি জানান, “মেনু ঠিক হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.