এবার বাজেটে ঘোষণা হবে বকেয়া ডিএ নিয়ে রাজ্যের সিদ্ধান্ত
মমতা সরকারের সঙ্গে কয়েক বছরের লড়াই তাছাড়াও হাইকোর্ট সুপ্রিমকোর্টতো আছেই। অবশেষে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ২২ তারিখ তারা তাদের সিদ্ধান্ত জানাবেন।
মিটিং শেষে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ বলেন - আগের সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানেনি। ওই সরকার কী করেছে তা ভুলে যান। সুপ্রিম কোর্ট যা বলেছে, সেই মেনেই কাজ করবে এই সরকার। শূন্যপদে আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত পক্ষে ৫০,০০০ নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। আগামী ৬-৭ তারিখের মধ্যে নিয়োগনীতি ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারিদের মিডিয়ায় কথা বলা নিয়েও আলোচনা হয়েছে। মুখ্যসচিব বলেছেন, সব ক্যাডারদের জন্য নয়।
ভাষ্কর ঘোষ আরো বলেন, নতুন পে কমিশন কাজ শুরু করবে। জানুয়ারি মাসের দিকে চালু হবে। অস্থায়ী কর্মচারিরা অন্যান্য রাজ্যের মতো বেতন পাবেন। আনন্দের খবর, নিয়মিত ভাবে মুখ্যমন্ত্রীর নিজে বসবেন। উত্তর প্রদেশে যেমন ১৫ দিন বাদে-বাদে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের সঙ্গে কর্মচারিদের সঙ্গে বৈঠক হয়, সেটা বলেছি। তেমনটা হতে পারে এখানে।আলোচনায় সন্তুষ্ট। বকেয়া ৪২ শতাংশ নিয়ে আমাদের প্রস্তাব দিয়েছি। চেয়েছি স্থায়ী আদেশনামা বের হোক। সেই আদেশনামাতে পরবর্তী ক্ষেত্রে যে যে ভাবে কেন্দ্র ঘোষণা করবে সেইটা দেওয়া হোক। আর ৪২ শতাংশ বকেয়া সেই টাকা ধাপে ধাপে মেটান। মুখ্য়মন্ত্রী বলেছেন, ২২ জুন তারিখ যে বাজেট পেশ হবে সেই দিন কর্মচারিদের একটা ভাল সুখবর দেবেন। চিরকুটে ডিএ দেওয়ার মতো ডিএ নয়। সমস্তটাই যাতে কর্মচারিদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা করবেন