Type Here to Get Search Results !

সুশান্ত ঘোষ ফুটপাথ বেচে দিতেন কয়েক লক্ষ টাকায়

 সুশান্ত ঘোষ ফুটপাথ বেচে দিতেন কয়েক লক্ষ টাকায় 



  সুশান্ত মিলিয়ে এখনও পর্যন্ত ১০ জনের বেশি কাউন্সিলরকে লক-আপে ভরল পুলিশ। সবার বিরুদ্ধেই কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। কারও বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে। শেষবার দেখা গিয়েছিল গত ২৭ মে। আরেক তৃণমূল নেতা ও আরেক কাউন্সিলর অরূপ চক্রবর্তীকে পাশে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন ওই দিন। অরূপও সেদিনই পুরসভার পদে ইস্তফা দেন। তারপর থেকে আর পাত্তা পাওয়া যাচ্ছিল না তোলাবাজি, কাটমানি খাওয়া সহ একাধিক দুর্নীতিতে অভিযুক্ত সুশান্ত ঘোষের। আজ অর্থাত্‍ বুধবার সেই সুশান্ত ঘোষ গ্রেফতার। তাঁকে গ্রেফতার করা হয়েছে ওড়িশার পুরী থেকে। এর আগে ওড়িশা সীমান্ত সংলগ্ন বেলদা এলাকা থেকে সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ সহযোগী তথা তাঁর ব্যক্তিগত গাড়ির চালক সুজিত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।


  অভিযোগ, হকারদের কাছ থেকে বিপুল টাকা তোলাবাজি চালাত সুশান্ত ঘোষ ও তাঁর ঘনিষ্ঠরা। হকার্স কমিটির ১৩০ জন সদস্য সুশান্তর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের পর থেকেই পালিয়ে যান সুশান্ত। তাঁর বিরুদ্ধে এও অভিযোগ রয়েছে, কলকাতার ফুটপাথও লক্ষ লক্ষ টাকায় হকারদের বিক্রি করতেন তিনি। অভিযোগে বলা হয়, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে নতুন করে টিন ও শাটার লাগানো বেশ কিছু দোকান তৈরি করা হয়। সেই সময় ব্যবসায়ীদের জানানো হয়েছিল, কে কত বড় দোকান পাবেন, তা নির্ধারণ করবে একটি নির্দিষ্ট গোষ্ঠী। দোকানের আকার অনুযায়ী আলাদা আলাদা রেট ঠিক করে দেওয়া হয়েছিল। গত ২৭ মে পুরসভায় ইস্তফা দিয়ে এই সুশান্ত বলেছিলেন, 'দলের ছেলেরা ঘরছাড়া। পাশে নেই নেতৃত্ব। এত মন্ত্রী ছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যেত না। এখন সেই সব মন্ত্রীরা কোথায়?' ৪ মে-র পর থেকেই তৃণমূল কংগ্রেসে ছন্নছাড়া অবস্থা। একের পর এক কাউন্সিলর ইস্তফা দিতে শুরু করে। দুর্নীতি, তোলবাজির অভিযোগে গ্রেফতারও চলছে। খোদ কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। যদিও রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'ইস্তফা দিয়ে যারা ভাছে পার পেয়ে যাবে,তারা কেউ পার পাবে না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.