Type Here to Get Search Results !

আবার সেই ভয়াবহ গ্যাস দুর্ঘটনা তামিলনাড়ুতে

 আবার সেই ভয়াবহ গ্যাস দুর্ঘটনা তামিলনাড়ুতে 



  ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায়। পেরিয়াপালম অঞ্চলে অবস্থিত সেন্ট পিটার্স অ্যান্ড পাল সিফুড এক্সপোর্ট ফেসিলিটি নামক একটি সি-ফুড প্রসেসিং ইউনিটে এ দিন অ্যামোনিয়া গ্যাস লিক হয়। এরপরই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকেন। রবিবারে ভয়াবহ দুর্ঘটনা। কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক থেকে ভয়ঙ্কর পরিস্থিতি। বিষাক্ত গ্যাসে প্রাণ গেল কমপক্ষে সাতজন শ্রমিকের। অসুস্থ অন্তত ৫৭ জন শ্রমিক। সাতজন শ্রমিককে ভেন্টিলেটরকে রাখা হয়েছে।


   জানা গিয়েছে, হঠাৎ করেই শ্রমিকদের নাকে একটা ঝাঁঝালো গন্ধ এসে লাগে। এর কিছুক্ষণ পরই তাদের শ্বাসকষ্ট শুরু হয়। মাথা ঘোরাতে শুরু করে। কেউ কেউ বমি করতেও শুরু করেন। একে একে প্রচুর শ্রমিক অসুস্থ হয়ে পড়তেই বোঝা যায় যে বড় কোনও বিপদ ঘটেছে। সঙ্গে সঙ্গে শ্রমিকদের উদ্ধার করে কাছের হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে অনুমান, পরিমাপ করার ভাল্ভ বা মেজার ভাল্ভ থেকে অ্যামোনিয়া গ্য়াস লিক করেছে। দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী বিজয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর বলেন, “তিরুভাল্লুর জেলায় কান্নিগাইপেয়ার গ্রামে চিংড়ি প্রসেসিং ফ্যাক্টরিতে মর্মান্তিক অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনায় অনেক শ্রমিকের প্রাণ গিয়েছে এবং অনেকের ক্ষতি হয়েছে। এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.