Type Here to Get Search Results !

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডে শুরু হয়ে গেলো যোগ উৎসব

 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডে শুরু হয়ে গেলো যোগ উৎসব



  আজ  আন্তর্জাতিক যোগ দিবস। সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে যোগ উৎসব। ভারতের সর্বত্র যোগ দিবস পালির হলেও সকলের নজর পশ্চিমবঙ্গের দিকে। ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ রেড রোডে মেগা যোগ কার্নিভালের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি-সহ আরও অনেকে। এই প্রথমবার কলকাতায় যোগ দিবস পালন করছেন প্রধানমন্ত্রী। এদিন রেড রোডে যোগ মঞ্চে উপস্থিত হয়ে যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন নরেন্দ্র মোদি। এরপর প্রায় ৩০-৩৫ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করেন তিনি। যোগাভ্যাসে অংশ নেন মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীরাও।রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের উদ্যোগে প্রথমবার পশ্চিমবঙ্গে যোগ দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজ সকাল সাড়ে ৬ নাগাদ রেড রোডে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছৌ নাচ ও ঢাকের তালে তাঁকে স্বাগত জানানো হয়। এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, ২১ জুন সবথেকে বড় উৎসবে পরিণত হয়েছে।


  কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। যোগ সবাইকে জুড়ে দেয়। গীতায় যোগের কথা বলেছে শ্রীকৃষ্ণ। যোগ জীবনশৈলিতে ভারসাম্য আনে। ৭০ বছর বয়সেও ৫০ বছরের অনুভূতি দেয় যোগ। ৪০ বছরেও ২০ বছরের ফিটনেস দিতে পারে। পশ্চিমবঙ্গে যোগ দিবসের গুরুত্বের কথাও জানান তিনি। এছাড়াও তিনি জানান, যোগ মানসিক স্বাস্থ্যও ভালো রাখে। ১২০ দেশের ৩০ লাখের বেশি লোক এই উদ্যোগে অংশগ্রহণ করেছেন।এদিন যোগ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এতদিন রাজ্য সরকারি উদ্যোগে যোগ দিবস পালিত হত না। কারণ অজানা। যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি। ভুলিয়ে দেওয়া যোগকে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীকে শতকোটি প্রণাম জানান শুভেন্দু।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.