Type Here to Get Search Results !

একেনবাবুর নতুন রহস্য ছবি -‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ পুজোতেই আসছে

 বিনোদন


একেনবাবুর নতুন রহস্য ছবি

-‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ পুজোতেই আসছে 



  একেনবাবু মানেই ছবিতে খালি মজা আর মজা। এবার তাঁর পরবর্তী ছবি। 'হইচই স্টুডিওস'-এর প্রযোজনায় এবারের ছবির নাম ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’। একেনবাবুর আইকনিক চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। তাঁর সঙ্গে ফ্র্যাঞ্চাইজির নিয়মিত সদস্য হিসেবে ফিরছেন সুহোত্র মুখোপাধ্যায় (বাপি) এবং সোমক ঘোষ (প্রমথ)। এ বার একেনের জগতে নতুন সংযোজন হিসেবে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত।দুর্গাপুজোয় বড়পর্দায় আসছে একেনবাবুর নতুন রহস্য সমাধানের গল্প। ‘হইচই স্টুডিওস’-এর প্রযোজনায় এবারের ছবির নাম ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’। একেনবাবুর আইকনিক চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। তাঁর সঙ্গে ফ্র্যাঞ্চাইজির নিয়মিত সদস্য হিসেবে ফিরছেন সুহোত্র মুখোপাধ্যায় (বাপি) এবং সোমক ঘোষ (প্রমথ)। 


  এ বার একেনের জগতে নতুন সংযোজন হিসেবে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত।প্রয়াত সুজন দাশগুপ্তের গল্প অবলম্বনে, পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্যে এবং জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এই ছবির পটভূমি কেরালা। রহস্য, সাসপেন্স, অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং হাস্যরসের মিশেলে গড়ে ওঠা এই গল্পে একেনবাবুজড়িয়ে পড়বেন আবার এক তদন্তে। লক্ষণীয় এই বছর মুক্তি পাওয়া একেনবাবুর ওয়েব সিরিজের শেষে কারা যেন তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.