Type Here to Get Search Results !

নতুন সরকার আসার পরেই ভারতের বিভিন্ন প্রান্তের ছবির শুটিং হতে চলেছে বাংলায় - জানালেন রুদ্রনীল

 বিনোদন 


  নতুন সরকার আসার পরেই ভারতের বিভিন্ন প্রান্তের ছবির শুটিং হতে চলেছে বাংলায় - জানালেন রুদ্রনীল 



  বাংলার সরকার বদলের সঙ্গে সঙ্গে সমাজের নানা স্তরে যেমন পাহাড় সমান দুর্নীতি চোখে পড়ছে, তেমনই আবার রাজ্যে নতুন নতুন শিল্প আসার সম্ভবনাও দেখা দিচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে টলিপাড়ার সম্পর্ক গভীর ভাবে জড়িয়ে পড়েছে, রাজনীতির অলিন্দে যেমন অভিনেতারা ঢুকে পড়েছেন, ঠিক তেমনই বাংলার রাজনীতি কোথাও গিয়ে টলিপাড়াকে নিয়ন্ত্রণ করেছে। বিগত সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সোচ্চার হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রি। ব্যান কালচার থেকে তোলাবাজির নানা ঘটনা একের পর এক খবরের শিরোনামে উঠে এসেছে। টলিপাড়ার কলাকুশলীদের কথা অনুযায়ী ফেডারেশনের তুঘলকি আইনের কবলে বলি হয়েছে বহু কাজের সম্ভবনা। প্রতিবেশী দেশের বহু কাজের যে সম্ভবনা ছিল তাও এই নিয়মের ফাঁসে ফিরে গিয়েছে। একটা সময়ে ভারতের বিভিন্ন প্রান্তের বহু পরিচালক প্রযোজক পশ্চিমবঙ্গে শুটিং করেছে। তবে শেষ দশ বছরে পরিস্থিতির অবনতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে বাংলা সিনেমার পরিচালকরাই পশ্চিমবঙ্গের পরিবর্তে দেশের অন্য রাজ্যে শুটিংয়ের পরিকল্পনা করেছেন।


  তবে নতুন বিজেপি সরকারের গঠনে আশার আলো দেখছে টলিপাড়া। বহুদিন ধরে পরিকল্পনার পর অবশেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ চলছে কলকাতায়। তেমনই টলিপাড়ার অন্দরের খবর বেশ কিছু নতুন বলিউড তথা দক্ষিণী ছবি শুধু নয়, হলিউডের ছবির শুট হওয়ার কথা কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। সূত্র অনুযায়ী আগামী অগস্ট মাসেই কলকাতায় শুট হবে পরিচালক মনি রত্নমের আগামী ছবির। এছাড়াও খবর পরিচালক ওম প্রকাশ মেহরা অভিনেত্রী নন্দিতা দাশকে নিয়ে ছবির শুট করতে আসছেন। এছাড়াও বিখ্যাত মার্কিন পরিচালক মার্টিন স্কোরসেসি তাঁর আগামী ছবির শুটে আসতে চলেছেন কলকাতায়। সূত্র অনুযায়ী মার্টিন স্কোরসেসি মাদার টেরেজার উপর ছবির শুটিংয়ে আসার কথা। এছাড়াও বহু প্রযোজক সংস্থা কলকাতা তথা পশ্চিমবঙ্গে শুট পরিকল্পনা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.