Type Here to Get Search Results !

কুমোরটুলির ঘাট সংস্কারে আসছে আধুনিকতার ছোঁয়া

 কুমোরটুলির ঘাট সংস্কারে আসছে আধুনিকতার ছোঁয়া



  এবার নতুন সাজে সেজে উঠতে চলেছে কুমারটুলির গঙ্গার ঘাট। একদম নতুনভাবে সংস্কার করা হচ্ছে। দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কুমোরটুলি। আর কুমোরটুলি সংলগ্ন এলাকাতেই রয়েছে কুমোরটুলি ঘাট। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী এই ঘাটই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ঘাট সংস্কারের কাজ হবে। চলতি বছর পুজোর আগেই সম্পন্ন হবে কাজ। ঘাটের ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্বকে অক্ষুণ্ণ রেখেই সংস্কার করা হচ্ছে। ঘাট চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আলাদা মঞ্চ, ফুড কোর্ট, অত্যাধুনিক শৌচাগার নির্মাণ করা হবে।

২০২৫ সালের ১১ জুলাই কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) এবং আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের মধ্যে কুমোরটুলি ঘাট সংস্কারের জন্য একটি মউ স্বাক্ষর হয়।


  এই প্রকল্পের আওতায় বর্তমানে কুমোরটুলি ঘাটের সংস্কারের কাজ চলছে। ধাপে ধাপে এই কাজ সম্পন্ন হবে। এর আওতায় ঘাট, ঘাট সংলগ্ন মন্দির ও অন্যান্য ঐতিহ্যবাহী নির্মাণের সংস্কার ও সংরক্ষণ করা হবে। শিল্পীদের জন্য ঘাটে নির্দিষ্ট স্থান নির্মাণ করা হচ্ছে। এছাড়া থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুট কোর্ট, অত্যাধুনিক শৌচালয়। এবার এই ঘাট থেকে থেকে বোটিংয়ের আনন্দও উপভোগ করতে পারবে মানুষ।ঘাটকে আরও পরিবেশবান্ধব করে তুলতে বৃক্ষরোপণ করা হবে। বৃন্দাবনের আদলে পবিত্র বৃক্ষাঞ্চল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ঘাট ও কুমোরটুলির বিভিন্ন অংশে আলোকসজ্জা থাকবে। ঘাট চত্বরে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা জোরদার করা হবে, থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। চলতি বছর দুর্গাপুজোর আগেই সম্পন্ন হবে সংস্কারের কাজ। সুন্দর করে সেজে উঠবে ঘাট চত্বর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.