Type Here to Get Search Results !

যৌনহেনস্থা ও তোলাবাজির কারণে বৃহস্পতিবার রাতে গ্রেফতার হন স্বরূপ বিশ্বাস

 যৌনহেনস্থা ও তোলাবাজির কারণে বৃহস্পতিবার রাতে গ্রেফতার হন স্বরূপ বিশ্বাস 



  এখন জানা যাচ্ছে দুই বিশ্বাস ভাইয়ের অত্যাচারে টালিগঞ্জের মানুষের নাভিশ্বাস উঠেছিল। নতুন শাসক আসার সঙ্গে সঙ্গেই  তারা পুলিশে নালিশ করা শুরু করেছে। নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আপাতত নিউ আলিপুর থানাতেই বসে রয়েছেন স্বরূপ। পরে তাকে লাল বাজারে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরেই টেকনিশিয়ান স্টুডিওর টেকনিশিয়ানরা অভিযোগ করে আসছিলেন। এবার তাঁদের তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। রয়েছে যৌন হেনস্থার অভিযোগও। পরবর্তীতে অস্ত্র আইনের ধারাও যোগ করা হয়। ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ৭৫(১) (ii), ৩০৮(৪), ৩০৮(৫), ১০৯, ৩৫১(৩), ৬১ ধারার সঙ্গে অস্ত্র আইনের ২৫/২৭ ধারা যুক্ত করে মামলা রুজু করা হয়েছে।


  টলিগঞ্জের কলাকুশলীদের একটা বড় অংশ দীর্ঘদিন ধরেই স্বরূপের বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মহিলা স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য। বছর দুয়েক ওই মহিলা কোনও কাজ পাননি বলে অভিযোগ। কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। এমনকি, তাঁকে ভয়ও দেখানো হয়েছিল বলে অভিযোগ।  তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই টেকনিশিয়ান স্টুডিও একাধিক কলাকুশলীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। তৃণমূল জমানায় কার্যত স্বরূপের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ উঠেছে। তাতে মুখ খুলেছিলেন বহু বঞ্চিত যোগ্য কলাকুশলীরা। অভিযোগ ওঠে, যাঁরা তৃণমূলের ছাতার তলায় আসেনি, তাঁরা কাজ পাননি। দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ উঠেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.