Type Here to Get Search Results !

প্রেমিকের জন্য আই ফোন কিনতে ৬ লক্ষ টাকার কল চুরি করে বিপদে দুই যুবক

 অফবিট 


প্রেমিকের জন্য আই ফোন কিনতে ৬ লক্ষ টাকার কল চুরি করে বিপদে দুই যুবক 



  প্রেমের জন্য মানুষ কী না করে। বিশেষ করে প্রেমিকার জন্য প্রেমিকরা তো আকাশ থেকে চাঁদকে ধরে আনার চেষ্টা করে। অনেকটা তেমন কান্ড ঘটিয়ে ফেললো দুই যুবক। নিজেদের প্রেমিকাদের আইফোন উপহার দেওয়ার তীব্র বাসনায় তাঁরা একটি গোডাউন থেকে প্রায় সাড়ে ৬ লাখ টাকার বিলাসবহুল ডিজাইনার কল (ট্যাপ) চুরি করেন। যদিও শেষরক্ষা হয়নি। প্রেমিকাদের হাতে দামি উপহার তুলে দেওয়ার আগেই ধরা পড়ে গিয়েছেন দুই যুবক। চুরির কারণ জেনে অবাক হয়ে গিয়েছে পুলিশ। সম্প্রতি রাহুল জয়চাঁদ বাট্রা নামের এক ব্যক্তি চুরির অভিযোগ করেন স্থানীয় থানায়। তিনি ‘রাহুল সেরামিকস প্রাইভেট লিমিডেট’ নামের একটি স্যানিটারি ও টাইলস বিপণন সংস্থার মালিক। রাহুল অভিযোগ করেন, ২৭ মে গভীর রাতে চোরের দল তাঁর গুদামের ছাদের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা দামের বিলাসবহুল স্যানিটারি পণ্য চুরি করে। 


  পুলিশের কাছে চুরির তালিকা দেন রাহুল জয়চাঁদ বাট্রা। সেই তালিকা অনুযায়ী, চুরি গিয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা দামের পাঁচটি গোল্ড-টোন ডিজাইনার কল, ৬৭ হাজার টাকা দামের তিনটি সাধারণ সোনালি রঙের কল, ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা দামের নয়টি রোজ-গোল্ড রঙের কল এবং ৫৮ হাজার টাকা মূল্যের চারটি রুপালি রঙের কল। তদন্তে নেমে একটি বিশেষ দল গঠন করে নাগপুর পুলিশ। খতিয়ে দেখা হয় গোডাউন এবং তার আশপাশের এলাকার ২০-৩৫টি সিসিটিভির ফুটেজ। স্থানীয় পুলিশের খেচরদেরও (গোপন তথ্যদাতা) কাজে লাগানো হয়। এতেই কাজ হয়। ফাঁদ পেতে আটক করা হয় অভিযুক্তদের। এর পর পুলিশি জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে নেয় দুই যুবক এবং তাঁদের এক সহযোগী। কেন এই চুরি শুনে অবাক হয়ে যান তদন্তকারীরা। দুই যুবক জানান, তাঁদের প্রেমিকাদের আইফোন উপহার দেওয়ার জন্যই সাড়ে ছয় লক্ষ টাকার কল চুরি করেছিলেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.