Type Here to Get Search Results !

মঙ্গলবার বালু প্রথমে গেলেন শুভেন্দুর কাছে, পরে ঋতব্রতর ঘরে - অন্য রসায়নের গন্ধ পাচ্ছে সবাই

 মঙ্গলবার বালু প্রথমে গেলেন শুভেন্দুর কাছে, পরে ঋতব্রতর ঘরে - অন্য রসায়নের গন্ধ পাচ্ছে সবাই 



  শুধু বালু নয় অরূপ বিশ্বাসও সকলের নজরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)দীর্ঘদিনের সঙ্গী ছিলেন যাঁরা, আজ বেশিরভাগই নাম লিখিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। আর এবার এই তালিকায় কি নয়া সংযোজন জ্যোতিপ্রিয় মল্লিক? তাঁর কাজকর্ম নিয়েই আগেই সন্দেহ প্রকাশ করছিলেন রাজনৈতিক মহল। এবার আবার বালু সোজা গিয়ে দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপর গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। তাঁর ভরসার পাত্র ছিলেন তাঁরা। যেখানে মমতা সেখানেই ববি-অরূপদের মতো সঙ্গীরা। এবার বালুকে নিয়ে উঠছে প্রশ্ন। এই জ্যোতিপ্রিয়ও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার পাত্র। রেশন দুর্নীতিতে জেল খেটে ফিরলেও ছাব্বিশের ভোটে তাঁর উপরই আস্থা রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রার্থী করা হয়েছিল এটা জেনেও সমালোচনা হবে। 


  জিততে পারেননি আলাদা কথা। কিন্তু মমতার ভরসা ছিল বালুর উপর। এমনকী, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন, “বালু করেছেটা কী?” হয়ত মনে-মনে ভেবেছিলেন জ্যোতিপ্রিয়কে ফাঁসানো হয়েছে। তিনি অপরাধী নন। কিন্তু সেই বালু এবার বেঁকে বসল। আগেই দল থেকে ইস্তফা দিয়েছেন। আজ হাজির হলেন বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। 

সংসায় ঘনীভূত হচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.