এবার অভিষেকের গলার নমুনা পরীক্ষা করতে চলেছে সি আই ডি
অভিষেক একদম আষ্ঠে-পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে সব দিক থেকে। তার থেকে মুক্তি পাবার উপায় নেই। এবার গলার নমুনা পরীক্ষা। ছাব্বিশের ভোটে প্রচারে গিয়ে অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল। তিনি বলেছিলেন,’আমি সব সময় উদারতায় বিশ্বাসী নয়। আইন সকলের জন্য এক। কিন্তু যেখানে এরা বেশি লাফালাফি করবে। শান্তি বজায় রেখে এবার রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। কেউ শালীনতার মাত্রা ছাড়াবেন না।”
এখানেই শেষ নয়, এমন ভাবে ডিজে বাজবে যে কান ঝালাপাল হয়ে যাবে। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে রাজীব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের তদন্তের ভার হাতে নেয় CID। ইতিমধ্যেই সেই ঘটনার তদন্তে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে। তার পাশাপাশি বেশ কিছু ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। আরও বেশ কিছু সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করাও হয়েছে। কিন্তু সেই কণ্ঠস্বর অভিষেকেরই ছিল কি না তা প্রমাণের জন্য গলার আওয়াজের পরীক্ষা জরুরি। সেই কারণে ৩০ তারিখ ডেকে পাঠানো হয়েছে।
