Type Here to Get Search Results !

স্বাভাবিক নিয়মেই ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড

 খেলার খবর 


স্বাভাবিক নিয়মেই ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড



  বিশ্বকাপ ফুটবল যে বেশ জমে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই। একে একে সব দল নিজেদের খেলাকে খোলস বাইরে বের করছেন। লিওনেল মেসি হ্যাটট্রিক। কিলিয়ান এমবাপে জোড়া গোল। এর্লিং হ্যালান্ড জোড়া গেল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া বর্তমান বিশ্বের তথাকথিত যে সব সুপারস্টার রয়েছেন, এ বছরের বিশ্বকাপে এ পর্যন্ত তাঁদের অধিকাংশই যেন সোনা ফলাচ্ছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। বুধবার মধ্যরাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার বুঝিয়ে দিলেন, কেন তাঁকে সেরাদের তালিকায় ধরা হয়। বস্তুত বুধ রাতে ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ডের যে ম্যাচটা হয়ে গেল, সেটা সম্ভবত এ বারের বিশ্বকাপের এখনও পর্যন্ত সেরা ম্যাচ। ডালাসে ছয় গোলের রোমাঞ্চের ম্যাচটা রীতিমতো থ্রিলার সিনেমার মতো। আর সুপারস্টার কেন সেই থ্রিলারের নায়ক। প্রথমার্ধে দুই দলের লড়াই হল সমানে সমানে।


  দু’বার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারল না ইংল্যান্ড। আবার দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড যে ফুটবলটা খেলল, তাতে ইংরেজ সমর্থকরা খুশি হতেই পারেন। দ্বিতীয়ার্ধে আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ কোনও বিভাগেই ইংল্যান্ডকে পাল্লা দিতে পারেনি ক্রোয়েশিয়া। এদিন ম্যাচের আট মিনিটের মাথায় লুকা মদ্রিচ বক্সে ফাউল করেন নোনি মাদুয়েকেকে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কেনের প্রথম শট ক্রোয়েশিয়া গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ বাঁচিয়েও দেন। কিন্তু এরপরই শুরু বিতর্ক। দেখা যায় কেন শট মারার আগেই লিভাকোভিচ গোললাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন। ফলে ফের পেনাল্টি মারার সুযোগ পান ইংল্যান্ড অধিয়ানক। রেফারির ওই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো অখুশি ছিল ক্রোয়েশিয়া। তবে কেন খুশিমনে দ্বিতীয় সুযোগটা লুফে নেন। যদিও ক্রোয়েশিয়াও ছেড়ে কথা বলেনি। ৩৬ মিনিটে দুরন্ত শটে গোল করেন মার্তিন বাতুরিনা। পাঁচ মিনিট পর ফের এগিয়ে যায় ইংল্যান্ড। ফের গোল করেন কেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.