Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



উত্তরবঙ্গ মৌসুমী বায়ু ঢোকার মুখে। শুরু হয়েছে প্রাক বরা। এর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিনে বৃষ্টি ও বজ্রপাতের পরিমাণ বাড়তে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত গরম ও ভ্যাপসা আবহাওয়া থেকে খুব একটা স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন


  বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে গরমের দাপট কমার সম্ভাবনা খুবই কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। এর জেরে আগামী কয়েক দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ আবহাওয়ার কার্যকলাপ বাড়তে পারে। আজ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে বৃষ্টি হতে পারে বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও। পাশাপাশি এই সব জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। এক্ষেত্রে ৭০ থেকে ৮০ কিমি বেগে হাওয়া বয়ে যেতে পারে। তাই আজ বিকেলে অবশ্যই ঝড়বৃষ্টি নিয়ে সাবধান থাকুন। ওই সময় ঘরের ভিতরে থাকার চেষ্টা করুন।যদিও এই বৃষ্টির জন্য তাপমাত্রায় খুব একটা বেশি হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং এখনও কিছুদিন ভ্যাপসা গরম বিরক্ত করতে। তবে এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি অবশ্যই মিলবে।


  অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে বর্ষা। যার ফলে সেখানে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই মতো জারি করা হয়েছে সতর্কতা। আজ, বৃহস্পতিবার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই সব জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেড়ে ঝড় বয়ে যাওয়ার একটা সম্ভাবনাও প্রবল। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.