Type Here to Get Search Results !

রাষ্ট্রসংঘে বলোচ আর্মিকে নিষিদ্ধ করার দাবি তুললো পাক ও চিন বিরোধিতা বাকি তিন দেশ

 আন্তর্জাতিক 


রাষ্ট্রসংঘে বলোচ আর্মিকে নিষিদ্ধ করার দাবি তুললো পাক ও চিন বিরোধিতা বাকি তিন দেশ 



  স্বাধীন বালোচিস্তানের দাবিতে পাকিস্তানের নাভিশ্বাস তুলেছে ‘বালোচ লিবারেশন আর্মি’ (BLA) ও তার শাখা ‘মজিদ ব্রিগেড’। এই দুই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করেছিল পাকিস্তান ও চিন। তবে সেই ষড়যন্ত্রে জল ঢালল ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্স। ভেটো পেশ করে চিন-পাকিস্তানের এই পরিকল্পনা খারিজ করা হল। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আমেরিকা রাষ্ট্রসংঘে ভেটো পেশ করলেও নিজ দেশে বিএলএকে জঙ্গিসংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে রেখেছে। বিএলএ এবং মজিদ ব্রিগেডকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত করতে গত বছরের সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করেছিল চিন ও পাকিস্তান। দাবি করা হয়, আল-কায়দা ও আইএসআইএস-এর সঙ্গে যোগ রয়েছে এই সংগঠনের। 


  পাক রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ বলেন, আইএস, আল কায়দা, তেহরিক-ই-তালিবান পাকিস্তান, বিএলএ এবং মজিদ ব্রিগেড আফগানিস্তান থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এদের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হোক। চলতি মাসে রাষ্ট্রসংঘে এই প্রস্তাব উঠলে ভোটো ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রসংঘের ৩ স্থায়ী সদস্য এই প্রস্তাব বাতিল করে। এই তিন সদস্য হল আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন। বলা হয়, আল-কায়দা বা আইএস-এর সঙ্গে বালোচদের প্রত্যক্ষ যোগাযোগের যথেষ্ট প্রমাণ নেই। স্বাভাবিকভাবেই বালোচিস্তানে স্বাধীনতার লড়াই চালানো বিএলএ-র বিরুদ্ধে পাক-চিনের যাবতীয় ষড়যন্ত্র বানচাল হয় রাষ্ট্রসংঘে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.