Type Here to Get Search Results !

আগেই বুকিং ক্যানসেল করেছিল দিদি, বুঝতে পারিনি’, বাইক বিতর্কে তরুণীর চাকরি যেতেই সুরবদল রাইডারের

 'আগেই বুকিং ক্যানসেল করেছিল দিদি, বুঝতে পারিনি’, বাইক বিতর্কে তরুণীর চাকরি যেতেই সুরবদল রাইডারের



   বাইক বুকিং বাতিল ও রাইডারকে গালিগালাজ নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে সর্বত্র। বিতর্কের জেরে চাকরি হারিয়েছেন তরুণী। এসবের মাঝে আচমকাই সুর বদল রাইডারের। একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, তরুণী নাকি লোকেশনে পৌঁছনোর আগেই বুকিং বাতিল করেছিল। কিন্তু তিনিই দেখেননি। তার জেরেই যাবতীয় সমস্যা। সম্প্রতি ভাইরাল হয় একটি বচসার ভিডিও। তা দেখে বোঝা যায়, সকালে অফিসে যাচ্ছিলেন তরুণী। তিনি দু’টি অ্যাপে বাইক বুক করেন। সামান্য সময়ের ব্যবধানে দু’টি বাইকই গন্তব্যে পৌঁছয়। অভিযোগ, লোকেশনে পৌঁছনোর পর একটি বাইক বুকিং বাতিল করে দেন তরুণী। ওই অ্যাপ বাইক চালক তার প্রতিবাদ করেন। কেন চালক বলেন, “লোকেশনে পৌঁছনোর পর কেন বাতিল করলেন? আমি দেড় কিলোমিটার দূর থেকে তেল পুড়িয়ে এসেছি।” 


  এতেই রণমূর্তি ধারণ করেন তরুণী। অদ্ভুত যুক্তির পাশাপাশি চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জল গড়ায় থানা পুলিশ পর্যন্ত। অ্যাপ বাইক চালককে নাকি পাকড়াও করে পুলিশ। পরে যদিও মুক্তি পান। এদিকে, এই ঘটনায় স্থানীয়দের চাপে পড়ে ক্ষমাও চেয়ে নেন ওই তরুণী। যদিও শেষমেশ রিয়েল এস্টেট সংস্থায় কর্মরত ওই তরুণীকে বরখাস্ত করে অফিস। এরপরই একটি ভিডিও করেছেন রাইডার যুবক (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। তিনি বলেন, “ভুল আমার আর দিদির দু’জনেরই ছিল। ইন ড্রাইভে উনি বুকিং করেছিলেন। লোকেশনে পৌঁছনোর দশ মিনিট আগে উনি বুকিং বাতিল করেছেন। আমি দেখতে পাইনি। দিদির সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.